চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭২ ঘণ্টা পার হলেও চালু হয়নি আদাবরের ইন্টারনেট সেবা

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৫:৪৫ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২৩
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
আদাবর এলাকার বহুতল ভবনের পাশে বিদ্যুতের তার ও দোকানপাট. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর আদাবরে ৭২ ঘণ্টা পার হলেও চালু হয়নি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। এলাকায় ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এখনো ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন প্রায় ১৫ হাজার ব্যবহারকারীর। ব্যবসায়ীদের ব্যবসা কেন্দ্র করে গ্রাহকদের নিম্ন মানের সেবা প্রদান করা নিয়েও ক্ষুব্ধ এলাকার ব্যবহারকারীরা।

গত মঙ্গলবার স্থানীয় সাবেক এক যুবলীগ নেতা ইন্টারনেট ব্যবসা নিজের দখলে নিতে ইন্টারনেটের তার কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) বলছে, সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আদাবরে ব্রডব্যান্ড ইন্টারনেট পুনঃ সংযোগ বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যাদের মাধ্যমে ইন্টারনেটের ‘কোয়ালিটি অব সার্ভিস’ ব্যাহত হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ জানিয়েছে অভিযোগ পেলেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Banglabid

জানা যায়, আদাবর এলাকার ব্রডব্যান্ড ব্যবহারকারী প্রায় ১৫ হাজার। একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে চ্যানেল আই অনলাইন জানতে পারে আজ শুক্রবার (এই রিপোর্ট প্রকাশিত হবার আগ পর্যন্ত) এখনো ইন্টারনেট সংযোগ চালু হয়নি। সার্ভিস প্রোভাইডাররা কখন পুনঃসংযোগ দিবে সেটাও জানান নি।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে আদাবর থানা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ স্টেশনেও ইন্টারনেট সেবা তিন দিনের বেশি ব্যাহত হচ্ছে। তারা সরকারি নেট দিয়ে কাজ চালাচ্ছে।

দুপুরে মনসুরাবাদ হাউজিং নিবাসী বেসরকারি চাকরিজীবী জিসান রায়হান চ্যানেল আই অনলাইনকে বলেন, রাজধানীর বুকে তিন দিন পার হয়ে গেছে কিন্তু ইন্টারনেট সংযোগ নেই। এমনটা কখনোই মেনে নেওয়া যায় না। অফিসের অনেক কাজ করতে পারছি না। মোবাইল ডেটা ব্যবহার করতে হচ্ছে। সেখানেও নিরবচ্ছিন্ন সেবা নেই। এলাকায় যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে দ্রুত তা সমাধান করা উচিত। ভোগান্তিতে সব সময় সাধারণ মানুষরাই পড়ে। অথচ মাসের শুরুতে অগ্রিম টাকা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের প্রদান করা হয়েছে।

Reneta

সুনিবিড় হাউজিংয়ে বসবাসকারী ব্যবসায়ী মাসুদ রানা জানান: ইন্টারনেট নেই অবাক হয়নি, আমাদের অনেক কিছু না চাইতেও মেনে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। একেকটি এলাকায় একক নিয়ন্ত্রণ নিয়ে ইচ্ছেমত যাচ্ছেতাই গ্রাহক সেবা দিচ্ছে এসব অবৈধ কিছু ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। ফলে ধীরগতির ইন্টারনেট সেবা, টাকায় কেনা গতির চেয়ে কম দিয়ে গ্রাহক বঞ্চিত করা, এক সংযোগের ডাটা দিয়ে একাধিক সেবা প্রদান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি আদায়, এলাকা কেন্দ্রীক একক আধিপত্য রেখে গ্রাহক জিম্মি করার মতো ঘটনা ঘটছে অহরহ। আমাদের এখানে এমনটা আগেও হয়েছে।

আদাবরের বাসিন্দা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্ঝর হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন, আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের মিডটার্ম পরীক্ষা। অ্যাসাইনমেন্ট প্রস্তুত করা সহ নানান কাজে ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন পড়লেও বাসায় বসে করতে পারছি না।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আদাবর থানা যুবলীগের সাবেক আহ্বায়ক এবং মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান তুহিনকে দায়ী করেছেন।

তবে এই স্থানীয় যুবলীগ নেতা আত্মপক্ষ সমর্থন করে জানান, তিনি মূলত কেবলস অপারেটর ব্যবসায়ী, তিনি ব্রডব্যান্ড ইন্টারনেটের তার কাটার সঙ্গে যুক্ত ছিলেন না।

শুক্রবার বিকেলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর সভাপতি মো. ইমদাদুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন: এখনো কোন সমঝোতায় আমরা পৌঁছাতে পারি নাই। এজন্য আদাবরে ব্রডব্যান্ড ইন্টারনেট পুনঃ সংযোগ বন্ধ রাখা হয়েছে। বিকেলে আমরা কেবলস অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নেত্ববৃন্দের সঙ্গে বৈঠক করব। সেখানে কেবলস ব্যবসায়ী আরিফুর রহমান তুহিন থাকবেন। আমরা স্থায়ী সমাধান চাই। যদি আজ সমাধান না হয় তাহলে আমরা সংবাদ সম্মেলনে করব।

গত মঙ্গলবার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) জানায়, কেবলস টিভি ব্যবসায়ী আরিফুর রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের আদাবরের বাইতুল আমান হাউজিং, মনসুরাবাদ হাউজিং, সুনিবিড় হাউজিং এলাকার সব ধরনের ইন্টারনেট–সংযোগ এককভাবে দখলের জন্য গত ৩১ জুলাই এবং গত ১০ অক্টোবর সব আইএসপি প্রতিষ্ঠানের ইন্টারনেট কেবলস কেটে দেয়। আইএসপি প্রতিষ্ঠানগুলো ওই এলাকায় ইন্টারনেট–সংযোগ পুনরায় চালু করতে গেলে তাদের ভয়ভীতি দেখিয়ে বিতাড়িত করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে এমদাদুল হক বলেন, ‘‘লাইসেন্স যাদের আছে, বিটিআরসির নীতিমালা অনুয়ায়ী তারাই ব্যবসা করবে। নতুন যারা ব্যবসা করতে চায় তারা লাইসেন্স নিয়ে, সরকারের আইনকানুন মেনে ব্যবসায় আসতে পারে। কিন্তু পেশিশক্তি দিয়ে বা ক্ষমতা আছে, শক্তি আছে এটি দেখিয়ে আমি থাকবো, অন্য কাউকে ব্যবসা করতে দিব না, বের করে দেবো এটা যেনো না হয়।’’

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগের আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জুবায়ের চ্যানেল আই অনলাইনকে বলেন: ইন্টারনেট সংযোগ চালু করতে গেলে পেশিশক্তি ব্যবহার করে বিতাড়িত করা অপরাধ। ইতোমধ্যে তেজগাঁও বিভাগের ডিসি বরাবর  ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ থেকে একটা অভিযোগ এসেছে। সেটা এখনো আমাদের কাছে পৌঁছায় নাই।আমরা অভিযোগ পেলেই অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপ-পরিচালক (গণমাধ্যম ও প্রকাশনা শাখা) জাকির হোসেন খাঁন চ্যানেল আই অনলাইনকে বলেন: আদাবরে ব্রডব্যান্ড ইন্টারনেট বিঘ্নিত হবার বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা আমাদের ঊর্ধ্বতন সকল কর্মকর্তাদের বিষয়টি অবগত করেছি। বিষয়টি সমাধানে দ্রুত কাজ করা হচ্ছে।

আদাবরে ‘কোয়লিটি অব সার্ভিস’ ব্যাহত হচ্ছে জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক পরিচালক চ্যানেল আই অনলাইনকে বলেন: অনেকে রাজনৈতিকভাবে প্রভাবশালী ও পেশিশক্তির অধিকারী। তাদের দাপটে বৈধ ব্যবসায়ীরা এখন অসহায়। কেবলস টিভির সংযোগের ব্যবসার সঙ্গে যুক্তরাই মূলত অবৈধভাবে ইন্টারনেট সংযোগ দিচ্ছে। আইন ও বিধি অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, চলতি বছরের জুলাই মাস শেষে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসপিএবিআদাবরআদাবর থানা পুলিশইন্টারনেট সার্ভিস প্রোভাইডারইন্টারনেট সেবা বিঘ্নিতবিটিআরসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT