২৭২ আসনে মনোনয়নপত্র দাখিল করলো ইসলামী আন্দোলন

২৭২ আসনে মনোনয়ন দাখিল করলো ইসলামী আন্দোলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে ২৭২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার ২৯ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।
শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই বরিশাল-৫ ও ৬, নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল খুলনা-৩, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ঢাকা-৪, মহাসচিব মাওলানা ইউনুস আহমদ ১-৪, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গাজীপুর-৫, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম কুমিল্লা-২, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ঢাকা-১১, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান মুন্সিগঞ্জ-১, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম কুমিল্লা-৩, সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের বরিশাল-৪, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক ঢাকা-৯ এ মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সাথে আসন সমঝোতার আলোচনা অব্যাহত আছে।






