চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামী আন্দোলনকে জামায়াত ‘উগ্রবাদী’ বলায় সমঝোতা ভেঙে যায়: চরমোনাই পীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ১৮, মে ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, মার্কিনীদের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’কে উগ্রবাদী বলে তুলে ধরেছেন।

কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা যাদের সাথে সমঝোতায় গেলাম, তারাই আমেরিকার কাছে আমাদের উগ্রবাদী ও জঙ্গীবাদী বানাচ্ছে ।

আজ সোমবার ১৫ মে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এসব কথা বলেন।

Banglabid

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ৮ দলের যে সমঝোতা হয়েছিল তাতে নতুন দলের সংযুক্তি ও তাদের আসন বন্টনের বিষয়ে আমাদের সাথে কথা না বলেই ঠিক করে ফেলে জামায়াতে ইসলামী। সমঝোতায় থাকা দলগুলোর সাথে পরামর্শ না করেই এনসিপি, এবি পার্টি এবং এলডিপির সাথে আলোচনা করে এক পক্ষীয় সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী। এ থেকেই জামায়াতের গতিবিধি আমাদের কাছে সন্দেহ মনে হয়েছে। ৮ দলের সমঝোতাকে জোট আকারে তৈরি করে জামায়াতের নেতৃত্ব নেওয়ার একটা চিন্তা আমাদের কাছে মনে হয়েছে।

তিনি বলেন, এর পরেও আমরা লক্ষ করি জামায়াত গোপনে ভারত-আমেরিকার সাথে ধারবাহিক বৈঠক করে। খ্রিষ্টান মিশনারির সাঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী বলেছেন, ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা বিদ্যমান আইনে দেশ পরিচালনা করবেন তারা।

তিনি বলেন, এটি যখন সামনে আসল এবং ইসলাম আনুযায়ী দেশ পরিচালনা করবে না আর সমঝোতার নামে নেতৃত্ব নিজের হাতে ছিনিয়ে নিয়ে আমাদের জন্য আসন বন্টন করে রেখে দেয়, তখন আর সমঝোতা রইল না। কিছু স্বার্থন্বেষী মহল ক্ষমতার লোভে, এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন যখন তাদের সামনে এসে গেল, তখন আমাদের আর মূল্যায়ন রইল না।

Reneta

চরমোনাই পীর বলেন, আমাদের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে আমরা এই ঘর বেঁধেছিলাম। সেই আশাটা এক পর্যায়ে ভাঙার উপক্রম হয়, তখনও আমরা বিভিন্ন পর্যায়ে চেষ্টা করেছিলাম। এরপর আমরা যে প্রথম পাঁচ দল ইসলামী কওমী ধারণা নিয়ে এসেছিলাম তাদেরকে নিয়ে মামুল হকের অফিসে জামায়াত ছাড়া বৈঠক করি। সেই বৈঠকে আমরা বলেছি, জামায়াত এখন এই আচরণগুলো করছে, এখন আমরা তাহলে আগে যারা একত্রিত হয়েছিলাম আসেন আমরা সবাই একত্রিত হয়ে জাতীয় নির্বাচন করি। তারা পরিষ্কারভাবে বলেছে যে, তারা জামায়াতের জোট থেকে আসতে রাজি না। যেহেতু রাজি হয় নাই, তখন বাধ্য হয়ে ইসলামী আন্দোলন একক নির্বাচন করে।

পীর সাহেব চরমোনাই বলেন, কেবল এমপি-মন্ত্রীত্বের জন্য আমরা রাজনীতি করি না। আমরা কেবলই ইসলাম, দেশ-জাতি ও মানবতার পক্ষেই আমরা অটল-অবিচল থাকবো, আগামীতেও এর ভিত্তিতে জোট হতে পারে।

জুলাই সনদের ব্যাপারে পীর সাহেব চরমোনাই বলেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার যে প্রতিশ্রুতি দিয়েছেন তার ওপরে আস্থা রাখতে চাই।

নির্বাচন পরবর্তী কাজের ব্যাপারে তিনি বলেন, নির্বাচনের পরে একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। দলের ভেতরে নানা সংস্কার চলছে, প্রশিক্ষণের কাজ চলছে।

যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিকে গোলামীর চুক্তি আখ্যায়িত করে তা বাতিলের দাবি করেন পীর সাহেব চরমোনাই।

পশ্চিমবঙ্গের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিজেপি যা করছে তা কোন সভ্য রাষ্ট্র করতে পারে না। তাদের ধর্মনিরপেক্ষতার দাবি মারাত্মকভাবে বিঘ্নিত করছে। ভারতকে এই বর্বরতা থেকে বিরত থাকতেই হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৮ দলের সমঝোতাইসলামী আন্দোলন বাংলাদেশউগ্রবাদীগোলামীর চুক্তিজামায়াতে ইসলামীসৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT