চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহীন, সা.সম্পাদক সামি

সাদিয়া আফরিন অমিন্তা সাদিয়া আফরিন অমিন্তা
৭:৫৮ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৪
শিক্ষা
A A
দুটি যুবক বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সদস্য হিসেবে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সত্য সন্ধানে মুক্ত কলম সৈনিক’ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদ -২০২৪ এর নির্বাচন হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন একুশে টিভির ক্যাম্পাস প্রতিনিধি শাহীন আলম ও সাধারণ সম্পাদক  হয়েছেন দৈনিক শেয়ার বিজের ক্যাম্পাস প্রতিনিধি সামি আল সাদ আওন।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অবস্থিত ইবি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে দুপুর ২: ৩০ থেকে ৩ টা পর্যন্ত সরাসরি ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, নির্বাচন কমিশনার হিসেবে সহকারী প্রক্টর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিন্নাতুল করিম আকন্দ এবং ইইই বিভাগের অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম।

Banglabid

ভোটগ্রহণ শেষে দুপুর সাড়ে ৩ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।  সেসময় ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন, জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয় এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রশিবির, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যমঞ্চ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা নবনির্বাচিতদের অভিনন্দন জানান।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সামি আল সাদ আওন বলেন, আমাকে এই পদে যোগ্য মনে করায় রিপোর্টার্স ইউনিটির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কলম সৈনিক হিসেবে সংগঠনের সবাইকে সাথে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার চেষ্টা করবো। সংগঠনের ভাবমূর্তি যাতে অক্ষুন্ন থাকে এবং সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করতে পারি সর্বোচ্চটুকু দিয়ে সেই চেষ্টা চালিয়ে যাবো।

Reneta

নবনির্বাচিত সভাপতি শাহীন আলম বলেন, সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর নতুন পথচলার সূচনা হয়েছে। যারা প্রার্থী হিসেবে ছিলাম তারা দুজনেই আমার কাছের বন্ধু। আমরা চেষ্টা করবো যেন সবার মাঝে প্রতিযোগিতা থাকলেও কখনো প্রতিদ্বন্দ্বীতা না থাকে। ভ্রাতৃত্ব বজায় রেখে সবার সাথে মিলেমিশে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এজন্য সকলের সহযোগীতা প্রত্যাশা করছি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, তোমরা সৎ ও সাহস নিয়ে এমনভাবে কাজ করবে যাতে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনতে পারো। সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ। তারা আমাদের ভালো খারাপ দুটো দিক ই তুলে ধরবে। সাংবাদিকতা পেশাটি একটি নেশার মতো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তোমরা এখন সাংবাদিকতা যেমন করছো, তোমাদের কাজ দেখে অনেকেই সাংবাদিকতাকে পেশা হিসেবে আনন্দের সাথে গ্রহণ করবে। আশাকরি ছাত্রজীবন থেকেই প্রশিক্ষণ নিয়ে পরবর্তীতে তোমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবি রিপোর্টার্স ইউনিটিইসলামী বিশ্ববিদ্যালয়সাংস্কৃতিক ঐক্যমঞ্চ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জবাবদিহি নিশ্চিত করে নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের আহ্বান

পরবর্তী

আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

পরবর্তী
রুহুল কুদ্দুস তালুকদার দুলু জনসভায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

তারেক রহমানের ছবি, তিনি বক্তৃতা দিচ্ছেন, পেছনে বাংলা ভাষায় লেখা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্য বিরোধী সমাজের কথা বলতে বলতে ৯০ রেহমান সোবহানের, অর্জন কতটা?

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT