চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ১৪, মে ২০২৬
- টপ লিড নিউজ, শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার ১৪ মে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, শর্তসাপেক্ষে এসব নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ অনুমোদিত হয়েছে এবং সেগুলোর প্রজ্ঞাপনও আজ জারি হতে পারে।

নতুন ভিসি নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে এসব নিয়োগ কার্যকর হবে। যোগদানের তারিখ থেকে চার বছর কিংবা অবসরের আগ পর্যন্ত যেটি আগে ঘটবে, ততদিন দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট ভিসিরা। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থানের নির্দেশনাও দেওয়া হয়েছে।

Banglabid

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ইউট্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক হিসেবে পরিচিত।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলেন।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। বর্তমানে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্যের দায়িত্বেও আছেন।

Reneta

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএসডব্লিউআরের অধ্যাপক ড. গোলাম রব্বানী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। আর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আওয়ামী আমলে নিয়োগ পাওয়া ভিসি, প্রো-ভিসি ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা আন্দোলনের মুখে পদত্যাগ করেন। পরে অন্তর্বর্তী সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চার বছরের জন্য নতুন ভিসি নিয়োগ দেয়।

তবে অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া বেশ কয়েকজন ভিসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। পাশাপাশি রাজনৈতিক ও আদর্শিক বিবেচনায়ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বে পরিবর্তনের আলোচনা শুরু হয়। সংশ্লিষ্টদের মতে, অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তনের তালিকায় রয়েছে।

এর আগে গত মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন ভিসি নিয়োগ দিয়েছিল সরকার। পরে ধাপে ধাপে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ভিসি নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রাখা হয়েছে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১০ বিশ্ববিদ্যালয়ইসলামী বিশ্ববিদ্যালয়কুমিল্লা বিশ্ববিদ্যালয়ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়নতুন ভিসিপাবলিক বিশ্ববিদ্যালয়বরিশাল বিশ্ববিদ্যালয়ভিসি নিয়োগরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বিশেষ সেবা সপ্তাহে সিএজি’র বিভিন্ন সিএএফও কার্যালয় পরিদর্শন

পরবর্তী

সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা

পরবর্তী

সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের শেষ জানাজায় সর্বস্তরের মানুষের ঢল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT