চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের পরিকল্পনা করছেন সালমান?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৫
বিনোদন
A A

বয়স প্রায় ৬০ ছুঁইছুঁই, তবুও বলিউড সুপারস্টার সালমান খানের বিয়ে নিয়ে আলোচনা যেন থামছেই না। অনেকেই ধরেই নিয়েছেন—এ জীবনে সালমান আর বিয়ে করবেন না।

তবে এখনও এমন অনেকে আছেন, যারা প্রতীক্ষায় আছেন ‘ভাইজান’-এর বিয়ের খবরের। এবার হয়তো সেই প্রতীক্ষায় খানিকটা আশার আলো জ্বলেছে—কারণ সালমান নিজেই দিয়েছেন এক ইঙ্গিত।

ঘটনা শুরু হয় বুধবার (৯ জুলাই), সালমান খানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর জন্মদিনে। দিনটি উপলক্ষে ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি পোস্ট করেন সালমান, যেখানে দেখা যায়, অলভিরা খানের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন অতুল। ক্যাপশনে সালমান লেখেন, “শুভ জন্মদিন অতুল। তুমি আমার ‘বিল’—মানে ভগ্নিপতি। আমার বোনকে এত যত্নে রেখেছ, তার জন্য ধন্যবাদ। আমি তোমায় ভালোবাসি। তুমি একজন দারুণ স্বামী, অসাধারণ বাবা।”

এরপরই আসে সেই আলোচনার জন্ম দেওয়া মন্তব্যটি—“একদিন আমিও তোমার মতোই যথার্থ একজন পুরুষ হয়ে উঠব।”

এই একটি বাক্যই সালমান ভক্তদের মনে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে—তবে কি এবার বিয়ের পথে পা বাড়াতে চলেছেন ভাইজান? নাকি শুধুই একটি আবেগঘন জন্মদিন বার্তা?

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই শুরু হয়েছে চর্চা। কেউ লিখছেন, “বিয়ের ঘোষণা কি তাহলে সময়ের অপেক্ষা মাত্র?”, আবার কেউ কেউ এটিকে নিছকই একটি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেও দেখছেন।

Reneta

যাই হোক, সালমান খানের মতো তারকার জীবনের এমন ক্ষণিকের মন্তব্যেও যে ঝড় ওঠে—এটিই প্রমাণ করে, তিনি এখনো কতটা আগ্রহ ও কৌতূহলের কেন্দ্রবিন্দু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অতুল অগ্নিহোত্রীজন্মদিনবিয়েসালমান খানসালমানের ভগ্নিপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT