আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরে হামলাকারী আইএস নেতা নিহত

কাবুল বিমানবন্দরে হামলার পর মানুষের ভিড় ও নিরাপত্তা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

কাবুল বিমানবন্দরে হামলার পর মানুষের ভিড় ও নিরাপত্তা বাহিনী, হতাহতদের জন্য অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাবুল বিমানবন্দরে ২০২১ সালে বিধ্বংসী বোমা হামলার পরিকল্পনাকারী ইসলামিক স্টেট গ্রুপের মাস্টারমাইন্ড জঙ্গি নেতা আফগানিস্তানের ক্ষমতাসীন দল তালেবানদের দ্বারা নিহত হয়েছে।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান সরকার নিয়ন্ত্রণ নেওয়ার সাথে সাথে সেখানকার লোকেরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল এবং বিমানবন্দরগুলোতে ভিড় করছিল। এমন সময় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বোমা হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক এবং ১৩ জন মার্কিন সৈন্য নিহত হয়।

বিবিসি জানিয়েছে, নৃশংস এই হামলার পরিকল্পনাকারী আইএস নেতা কয়েক সপ্তাহ আগেই মারা গেছে। তবে তার মৃত্যুর খবর নিশ্চিত করতে সময় লেগেছে। মৃত্যু নিশ্চিত হলেও তার নাম এখনও প্রকাশ করেনি মার্কিন কর্মকর্তারা। মৃত আইএস নেতা বোমা হামলার জন্য দায়ী বলে তারা কীভাবে নিশ্চিত হয়েছেন সে সম্পর্কেও আরও বিশদ বিবরণ দেননি তারা।

যুক্তরাষ্ট্র আইএস এর এই নেতার মৃত্যুর খবর সম্পর্কে অবহিত হয় এপ্রিলের শুরুতেই এবং চলতি সপ্তাহের সোমবার থেকে তারা আইএস নেতার মৃত্যুর বিষয়ে তাদের দেশের নিহত সৈন্যদের পরিবারকে অবহিত করতে শুরু করে।

বিষয়:আইএস নেতা আফগানিস্তান ইসলামিক স্টেট কাবুল বিমানবন্দর তালেবান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…