ক্যাটরিনাও কি মা হতে চলেছেন?

বাইরে সূর্যাস্তের আলোতে ক্যাটরিনা কাইফের ছবি, তিনি একটি সাদা পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
গেল মাসে মা হওয়ার খবর দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন বলিউড তারকা আলিয়া ভাট। বিয়ের আড়াই মাসের মাথায় অভিনেত্রীর মুখ থেকে এমন খবর যেন বিশ্বাসই করতে পারছিলেন না অনেকে। এবার আরেক নায়িকার মা হওয়ার খবর নিয়ে গুঞ্জন।
বলা হচ্ছে ক্যাটরিনা কাইফের কথা। গেল বছরের শেষে ভিকির সাথে চার হাত এক হয়েছিল তার। কিন্তু হঠাৎ এমন গুঞ্জন কেন?
আসলে অনেকদিন ধরেই দেখা মিলছে না ক্যাটরিনার। করণ জোহরের জন্মদিনের পার্টিতে তিনি আসেননি। ভিকির সিনেমা ‘ভূত পুলিশ’ নিয়ে ইনস্টায় পোস্ট করেছেন এক সপ্তাহ আগে। হঠাৎ কোথায় চলে গেলেন? আর তাই তো অভিনেত্রীর ইনস্টা ফলোয়ার্সদের মনে দানা বেঁধেছে সন্দেহ। ‘ক্যাটরিনা কি মা হতে চলেছে?’, ‘মনে হচ্ছে আরও একটা সুখবর আসবে’-র মতো নানা কমেন্ট পড়ছে ক্যাটের পুরনো পোস্টে।
আবার কেউ কেউ মনে করছেন, নিজের জন্মদিন ১৬ জুলাইতেই প্রেগন্যান্সির খবর দেবেন ক্যাটরিনা।






