চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ণ ২০, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনায় যোগ দিয়েছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। প্রায় এক দশকেরও বেশি সময় পর এটি তার পেশাদার ফুটবলে চমকপ্রদ প্রত্যাবর্তন। অবসর ভেঙে ইতালিয়ান ক্লাবটির সঙ্গে চুক্তির পাশাপাশি তিনি শেয়ারও কিনেছেন এবং এর উন্নয়ন প্রকল্পেও বিনিয়োগ করবেন।

ক্লাবের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সাবেক এই ব্যালন ডি’অরজয়ীর ভূমিকা মূলত প্রচারণা ও মার্কেটিং কার্যক্রমেই সীমিত থাকার কথা ছিল। তবে ক্লাব কর্তৃপক্ষ ৪৬ বর্ষী তারকার মাঠে খেলার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করে দেয়নি।

Banglabid

রোনালদিনহোর সম্পৃক্ততা প্রচারমূলক দায়িত্বের বাইরেও বিস্তৃত হবে কিনা, তা নিয়ে প্রশ্ন ওঠে। রাভেনার সহ-সভাপতি আরিয়েদো ব্রাইদা প্রাথমিকভাবে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি সিরি সি ম্যাচগুলোতে খেলবেন না। তিনি বলেন, ‘রোনালদিনহো আমাদের সঙ্গে একটি মার্কেটিং ইভেন্ট করবেন, কিন্তু তিনি সিরি সি-তে খেলবেন না। আর ৪৬ বছর বয়সে আমি চাইও না তিনি খেলুন।‘

তবে পরবর্তীতে তিনিই আবার রোনালদিনহোর মাঠে নামার সম্ভাবনা নিয়ে ভিন্ন কথা বলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রোনালদিনহো একজন চিরন্তন চ্যাম্পিয়ন। তিনি রাভেনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবং আমাদের মতো ক্লাবের জন্য এটি অসাধারণ একটি অর্জন। আগামী কয়েক দিনের মধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। তিনি কি খেলবেন? দেখা যাক, সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না, যেটা আমি মাত্রই বললাম যে তিনি একজন চিরন্তন চ্যাম্পিয়ন।’

রাভেনা আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রোনালদিনহোর যোগদানের ঘোষণা দেবে। সভাপতি ইনাৎসিও চিপরিয়ানি দীর্ঘদিন ধরেই রোনালদিনহোর সঙ্গে ক্লাবটিকে যুক্ত করার চেষ্টা করছিলেন।

বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ দেখতে এসে এক ফ্রেমে কাকা, রোনাল্ডো নাজারিও, রোনালদিনহো ও কাফু (বাম থেকে ক্রম)
Reneta

২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে শেষ পেশাদার ম্যাচ খেলার পর থেকে মূলত প্রদর্শনী ম্যাচ ও লিজেন্ডস ইভেন্টেই দেখা গেছে তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলরোনালদিনহোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT