চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলা বন্ধে আলোচনায় বসতে রাজি ইরান-যুক্তরাষ্ট্র, দোহায় বৈঠক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ২৯, জুন ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ রাখতে নীতিগতভাবে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে চলমান বিরোধ, বিশেষ করে হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও নৌ চলাচল ইস্যুতে আলোচনার ধারাবাহিকতায় মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় উভয় পক্ষের কর্মকর্তারা বৈঠকে বসবেন।

আজ (২৯ জুন) সোমবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন উভয় পক্ষ আপাতত সব ধরনের সামরিক অভিযান থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে কাজ করবে। বৈঠকে মূলত কারিগরি ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, দুই দেশই সামরিক তৎপরতা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আরেক কর্মকর্তা জানান, আলোচনার পরিবেশ বজায় রাখতে উভয় পক্ষ সংঘাত থেকে সরে দাঁড়াবে, যাতে গুরুত্বপূর্ণ এই নৌপথে আন্তর্জাতিক বাণিজ্য নির্বিঘ্নে চলতে পারে।

Banglabid

এর আগে গত ১৭ জুন যুদ্ধবিরতির লক্ষ্যে একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছায় ওয়াশিংটন ও তেহরান। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতের অবসান এবং ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন অমীমাংসিত ইস্যু আলোচনার মাধ্যমে সমাধানের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করাও সমঝোতার অন্যতম লক্ষ্য।

তবে সমঝোতার মধ্যেও উত্তেজনা পুরোপুরি থামেনি। রোববার ভোরে ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে। এর কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং প্রয়োজনে আবারও সামরিক অভিযান শুরু করতে দ্বিধা করবে না।

ইসরায়েল জানিয়েছে, রোববার তারা দক্ষিণ লেবাননের একটি গ্রামে ইরান সমর্থিত হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালিয়েছে। লেবাননের সঙ্গে নতুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এ ধরনের হামলা অব্যাহত থাকায় আঞ্চলিক উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। ইরান বলছে, দীর্ঘমেয়াদি সমঝোতা কার্যকর করতে হলে লেবাননের সংঘাতও বন্ধ হওয়া প্রয়োজন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানদোহাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT