চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় আসন্ন ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে নিজেদের ম্যাচগুলো খেলতে আপত্তি জানিয়েছিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সতর্ক করেছিল দেশটিকে। এরপর ইরান ফুটবল ফেডারেশন জানায়, মেক্সিকোতে ম্যাচ খেলতে চায় তারা। এবার মেক্সিকো প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জানালেন, ফিফা রাজী হলে ইরানের ম্যাচ আয়োজন করতে আপত্তি নেই তাদের।

মঙ্গলবার শেনবাউম বলেছেন, ‘ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা রাজি হলে ২০২৬ বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো আয়োজন করতে কোনো সমস্যা হবে না।’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার পর নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার দাবি জানায় ইরান। পরে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘বিশ্বকাপে ইরানকে স্বাগত জানাবে তারা। তবে নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য তাদের যুক্তরাষ্ট্রে খেলা ঠিক হবে না।’

Banglabid

ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে সোমাবার ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ নিজেদের অবস্থান পরিস্কার করেন। তিনি বলেন, ‘যখন ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে, তিনি ইরান জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তাহলে আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রে যাব না।’ এসময় ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের অনুরোধ জানান তিনি।

ফিফা অবশ্য ইরানের অনুরোধে এখনও সাড়া দেয়নি। তবে ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় সরিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং, বিশেষ করে লজিস্টিকসের বিষয়টি বিবেচনা করলে। তবে ভূ-রাজনৈতিক কারণে ম্যাচের ভেন্যু সরিয়ে নেয়ার ইতিহাস আছে। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনে সহায়তা করার দায়ে গত বছর উয়েফার নির্দেশে স্কটল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে খেলতে পারেনি বেলারুশ। হাঙ্গেরিতে খেলে ম্যাচটি ২-০ ব্যবধান হারে তারা।

গত বছর এশিয়ান বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের গ্রুপসেরা হয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করে ইরান। বিশ্বকাপে গ্রুপপর্বে ইরানের দুটি ম্যাচ খেলার কথা লস অ্যাঞ্জেলসে, অন্যটি সিয়াটলে। ‘জি’ গ্রুপে ইরানের সঙ্গী বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানক্লদিয়াফিফাফিফা বিশ্বকাপ-২০২৬মেক্সিকোযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে আসছে ‘মিশন ডিডিএলজে’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর জন্য উপহার কালো শাল কী বার্তা দেয়?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬

‘আমি কখনো বলিনি যে আর অভিনয় করব না’

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT