চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে অভিযোগে জাফর পানাহিকে কারাদণ্ড দিলো ইরান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
একজন ব্যক্তি হাতে ক্যামেরা ধরে হাসছেন, প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ও কান চলচ্চিত্র উৎসবের পাম দ’র–জয়ী পরিচালক জাফর পানাহিকে এক বছরের কারাদণ্ড ও ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির আদালত। সোমবার এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী মোস্তফা নিইলি।

মোস্তফা জানান, পানাহির শাস্তির সঙ্গে দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্যপদ গ্রহণে নিষেধাজ্ঞাও যুক্ত রয়েছে। তিনি বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, পানাহির বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রবিরোধী ‘প্রচারমূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকা। এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি আরও বলেন, ৬৫ বছর বয়সী এই পরিচালক বর্তমানে ইরানের বাইরে অবস্থান করছেন।

এ বছর কান চলচ্চিত্র উৎসবে পানাহি তার চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’–এর জন্য সর্বোচ্চ সম্মান পাম দ’র অর্জন করেন।

গত মাসে যুক্তরাষ্ট্র সফরে গেছেন পানাহি। আসন্ন অস্কারে ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ এর পক্ষে ক্যাম্পেইনে অংশ নিতেই তার এই ভ্রমণ। পানাহির অবর্তমানেই ইরান সরকার তাকে কারাদণ্ড দেয়ার কথা ঘোষণা করলো।

‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এই চলচ্চিত্রটি ফ্রান্সের পক্ষ থেকে এবারের অস্কারে অফিসিয়াল এন্ট্রি হিসেবে মনোনীত হয়েছে এবং মার্চের অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে শর্টলিস্ট হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

Reneta

চলচ্চিত্র নির্মাতা হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে পানাহি ইউরোপের বিভিন্ন উৎসবে বহু পুরস্কার জিতেছেন। ১৯৯৫ সালে কান উৎসবে তার বিখ্যাত ছবি ‘দ্য হোয়াইট বেলুন’ সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে।

২০১০ সালে সরকারবিরোধী গণআন্দোলনে সমর্থন ও আধুনিক ইরানের পরিস্থিতি নিয়ে সমালোচনামূলক চলচ্চিত্র নির্মাণের কারণে তাকে দেশত্যাগ ও চলচ্চিত্র নির্মাণে ২০ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ‘রাষ্ট্রবিরোধী প্রচারণা’র অভিযোগে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হলেও তিনি মাত্র দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।

নিষেধাজ্ঞার এক বছর পর তিনি কেকের ভেতর ইউএসবি ড্রাইভে লুকিয়ে কান উৎসবে পাঠান ‘দিস ইজ নট আ ফিল্ম’ নামের একটি ডকুফিল্ম। ২০১৫ সালে প্রকাশিত তার চলচ্চিত্র ‘ট্যাক্সি’ও ইরান সরকারের নিষেধাজ্ঞার মধ্যেই তৈরী। ওই সিনেমাতে তিনি নিজেই ট্যাক্সিচালক হিসেবে অভিনয় করেছিলেন, আর পুরো দৃশ্য একটি গাড়ির ভেতর ধারণ করা হয়।

২০২২ সালে চলচ্চিত্র নির্মাতাদের একটি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তিনি আবারও গ্রেপ্তার হন এবং প্রায় সাত মাস কারাবন্দি থাকার পর মুক্তি পান। নিউজ আরব

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কান চলচ্চিত্র উৎসবজাফর পানাহিট্যাক্সিদ্য হোয়াইট বেলুপুরস্কারফ্রান্সলিড বিনোদনসরকারসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT