চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ: প্রথমদিনে জিতেছে ইরান-নেপাল ও চাইনিজ তাইপে

মেয়েদের কাবাডি বিশ্বকাপ ২০২৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী হকি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের কাবাডি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে ইরান, নেপাল ও চাইনিজ তাইপে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ উগান্ডার বিপক্ষে আধিপত্য বিস্তার করে জিতেছে। এরপর গড়ানো ম্যাচে পোল্যান্ডকে সহজেই হারিয়েছে ইরান। চাইনিজ তাইপের সামনে দাঁড়াতে পারেনি কেনিয়া। অন্য ম্যাচে জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল।

ইরান ২০১২ সালে হওয়া প্রথম নারী কাবাডি বিশ্বকাপের রানার্সআপ দল। পোল্যান্ডকে ৫৫-১১ ব্যবধানে হারিয়েছে তারা। প্রথমার্ধে ৩৬-২ পয়েন্টে এগিয়ে ছিল দলটি। প্রথমার্ধে তিনবার অলআউট হয়েছে পোল্যান্ড। দ্বিতীয়ার্ধে আরও একবার।

দাপুটে জয়ে নারী কাবাডি বিশ্বকাপ শুরু করেছে চাইনিজ তাইপে। আসরের অন্যতম শক্তিশালী দলটি সোমবার ৩৮-১৬ পয়েন্টে হারিয়েছে কেনিয়াকে। ২০-৭ পয়েন্টে প্রথমার্ধে এগিয়ে ছিল চাইনিজ তাইপে। প্রথমার্ধে প্রতিপক্ষকে একবার অলআউটও করেছে তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে কেনিয়ানদের আরও একবার অলআউট করে দলটি।

উড়ন্ত সূচনা পেয়েছে নেপাল। জাঞ্জিবারকে ৫৮-১৬ পয়েন্টে হারিয়েছে তারা। প্রথমার্ধেই ২৩ পয়েন্টে এগিয়ে ম্যাচের ভাগ্য নিজেদের পক্ষে নেয় নেপাল। ৩০-৭ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে জাঞ্জিবারের বিপক্ষে নেপাল তোলে ২৮ পয়েন্ট তোলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানকাবাডিকাবাডি বিশ্বকাপ ২০২৫কেনিয়াচাইনীজ তাইপেজাঞ্জিবারনেপালবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT