আন্তর্জাতিক

কেন পাকিস্তান সীমান্তে হামলা, ব্যাখ্যা দিলো ইরান

বিপর্যস্ত ভবন ও ধ্বংসাবশেষ, উদ্ধারকর্ম ও প্রত্যক্ষদর্শীরা现场. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান সীমান্তে হামলার পর ধ্বংসপ্রাপ্ত ভবন ও উদ্ধারকর্ম, ঘটনাস্থলের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানে ইরানের হামলার টার্গেট ছিল জঙ্গিগোষ্ঠী জইশ-অল-আদল। এই গোষ্ঠীর ২টি ঘাঁটিতেই হামলা চালায় ইরান। জঙ্গিগোষ্ঠী জইশ-অল-আদলের সাথে ইসরায়েলের সম্পর্ক রয়েছে বলে দাবি জানিয়েছে ইরান। এই গোষ্ঠী তাদের জন্য ক্ষতিকর বলে মনে করছে দেশটি।

সংবাদ মাধ্যম রয়টার্সের তত্থ অনুসারে, গতকাল (১৭ জানুয়ারি) বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তারা মঙ্গলবার পাকিস্তানে একটি জঙ্গিগোষ্ঠীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এবং ওই গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে।

তবে পাকিস্তানের তরফ থেকে জানানো হয়নি, ঠিক কোন এলাকায় ইরান হামলা চালিয়েছে। তবে জানা যায়, দক্ষিণ পূর্ব ইরানের ইরান-পাকিস্তান সীমান্তে জইশ আল-আদলের ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। এই হামলায় ২ জন শিশু নিহত হয়েছেন।

জইশ আল-আদল ২০১২ সালে তৈরি হয়। ২০১৩ সালে তারা ১৪ জন ইরানি সীমান্ত রক্ষীকে খুন করে।

এই জঙ্গি সংগঠনের ক্ষোভের মূল কারণ হল, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস। তাদের অভিযোগ, এই নিরাপত্তাবাহিনী ইরানের সুন্নি মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে। জইশ আল-আদল ইরানের দক্ষিণাঞ্চল এবং বেলুচিস্তান প্রদেশে কার্যক্রম পরিচালনা করে।

বিষয়:ইরান পাকিস্তান বেলুচিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…