ক্রিকেট

আইপিএলের ফেরিওয়ালা তিনি

ভারতীয় ক্রিকেটার ধোনি মাঠে উদযাপন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ধোনি আইপিএল ম্যাচে মাঠে খেলছেন, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ এক রেকর্ড সঙ্গী করেছেন ভারতের বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট। ২৭ মার্চ বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে নেমে রেকর্ডটি গড়েছেন। আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগটির আট দলে খেলার অভিজ্ঞতা সঙ্গী করেছেন তিনি।

৩২ বর্ষী উনাদকাটের আইপিএল যাত্রা শুরু ২০১০ সালে, কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আইপিএলের তৃতীয় আসরে যাত্রা শুরু করা পেসার পরে ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন।

কলকাতা থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ডেয়ারডেভিলস যা বর্তমানে দিল্লি ক্যাপিটালস হয়ে আবার কলকাতা নাইট রাইডার্সে ফেরেন উনাদকাট। সেখান থেকে রাইজিং পুনে সুপারজায়ান্টস, রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং এবার সানরাইজার্স হায়দরাবাদে যাওয়ার আগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে খেলেছিলেন।

সানরাইজার্সে অভিষেকের দিনে দারুণ বল করেছেন উনাদকাট। ৪৭ রান দিয়ে গুরুত্বপূর্ণ দুই উইকেট নিয়েছেন। ওই ম্যাচেই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে তার দল সানরাইজার্স।

বিষয়:আইপিএল উনাদকাট কেকেআর দিল্লি সানরাইজার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…