ক্রিকেট

ফাইনালে খেলতে কলকাতার লক্ষ্য ১৬০

বাংলাদেশ প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়রা উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে, অন্য খেলোয়াড়রা পাশে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আইপিএলের চলতি আসরে লিগপর্ব শেষে গড়িয়েছে প্লে-অফ। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বল হাতে দুর্দান্ত করেছে কলকাতা নাইট রাইডার্স। শেষদিকে হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সের লড়াকু ইনিংসে কলকাতাকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছে দলটি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। মিচেল স্টার্ক ও বরুণ চক্রবর্তীর তোপে ইনিংসের তিন বল বাকি থাকতে গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস।

ব্যাটে নেমে শুরুতে চাপে পড়ে হায়দরাবাদ। ১৩ রানে ফিরে যান দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। তিনে নামা রাহুল ত্রিপাঠি একপ্রান্তে হাল ধরলেও ৩৯ রানে অন্যপ্রান্তের আরও দুই ব্যাটারকে হারায় দলটি। ব্যর্থ হয়ে ফিরে যান নিতিশ কুমার রেড্ডি ও শাহবাজ আহমেদ।

ছয়ে নামা হেইনরিখ ক্লাসেনকে নিয়ে শতরানের ঘরে পৌঁছান রাহুল। ১০১ রানে ক্লাসেন ফিরে যান ২১ বলে ৩২ রানের ইনিংস খেলে। ১২১ রানে ফিরে যান রাহুলও। তার আগে অবশ্য সাতটি চার ও এক ছক্কায় ৩৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। শেষদিকে প্যাট কামিন্সের ২৪ বলে ৩০ রানের লড়াকু ইনিংসে ১৫৯ রানে থামে হায়দরাবাদ।

কলকাতার হয়ে মিচেল স্টার্ক তিনটি এবং বরুণ চক্রবর্তী দুটি উইকেট নেন।

বিষয়:আইপিএল ২০২৪ কলকাতা কামিন্স প্লে-অফ স্টার্ক হায়দরাবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…