চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিনের সেঞ্চুরি, প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল মুম্বাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ২১, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের এবারের আসরে প্লে-অফের তিন দল ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। গুজরাট রয়েছে শীর্ষে, দুইয়ে চেন্নাই, তিনে লক্ষ্ণৌ। লড়াই চতুর্থ স্থান নিয়ে। দৌড়ে টিকে আছে মুম্বাই ও বেঙ্গালোর। ওয়াংখেড়েতে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে এখনও প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের চোখ রাখতে হবে বেঙ্গালোর ও গুজরাটের মধ্যকার ম্যাচের ফলাফলে। বেঙ্গালোর হারলেই কেবল প্লে-অফ খেলতে পারবে রোহিত শর্মার দল।

ঘরের মাঠে টস জিতে সানরাইজার্স হায়দরাবাদকে আগে ব্যাটে পাঠায় স্বাগতিক মুম্বাই। নির্ধারিত ওভার শেষে অতিথি দলের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২০০ রান। জবাবে নেমে ক্যামেরুন গ্রিনের ঝড়ো সেঞ্চুরিতে ১২ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে মুম্বাই। জয়ে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে রোহিতের দল। ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে একম্যাচ কম খেলা বেঙ্গালোর। রাতের অন্য ম্যাচে গুজরাটকে হারাতে পারলে রানরেটে এগিয়ে থেকে মুম্বাইকে টপকে প্লে-অফ খেলবে বেঙ্গালোর। অন্যদিকে, টেবিলের তলানিতে থেকে আসর শেষ করল সানরাইজার্স হায়দরাবাদ।

প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত শুরু পায় হায়দরাবাদ। প্রথম উইকেট জুটিতে আসে ১৪০ রান। ১৩.৫ ওভারে ৪৭ বলে ৬৯ রান করে ফেরেন ওপেনার বিব্রান্ট শর্মা। দ্বিতীয় উইকেটের পতন হয় ১৬.৪ ওভারে ১৭৪ রানে। আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ফেরেন ৪৬ বলে ৮৩ রান করে। এরপর ধারাবাহিকভাবে আরও তিন উইকেট হারায় সফরকারী দল। উল্লেখযোগ্য রান করতে পারেননি অন্যকোনো ব্যাটারই। শেষঅবধি হায়দরাবাদের ইনিংস শেষ হয় ২০০ রানে।

মুম্বাইয়ের হয়ে চারটি উইকেট নিয়েছেন আকাশ মাধওয়াল। ক্রিস জর্ডান নেন একটি উইকেট।

জবাবে নেমে শুরুতেই উইকেট হারায় মুম্বাই। দলীয় ২০ রানে ফেরেন ঈশান কিষাণ, ১২ বলে ১৪ রান করে। দ্বিতীয় উইকেট জুটিতে রোহিত শর্মা ও ক্যামেরুন গ্রিন সংগ্রহ করেন ১২৮ রান। ১৩.১ ওভারে ৩৭ বলে ৫৬ রান করে ফেরেন রোহিত। এরপর সূর্যকুমার যাদবকে সঙ্গী করে শতক হাঁকিয়ে ১২ বল হাতে রেখেই দলকে জয়ের নোঙরে পৌঁছান গ্রিন। ৪৭ বল ১০০ রান করেন গ্রিন, সূর্যকুমার ১৬ বলে ২৫।

হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন ভূবেনশ্বর কুমার ও মায়াঙ্ক দাগার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩গুজরাটগ্রিনমুম্বাইরোহিতলিড স্পোর্টসহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT