বিরাট কোহলি এবং ফ্যাফ ডু প্লেসিসের ঝড়ো ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেনিংয়ে দুই তারকা ব্যাটারের ১৪৮ রানের জুটি ম্যাচের গতিপথ গড়ে দেয়। চিন্নাস্বামী স্টেডিয়ামে পরে বেঙ্গালুরু অধিনায়ক কোহলির কণ্ঠে ঝরেছে উচ্ছ্বাস। বলছেন, অসাধারণ জয়টা ছিল প্রায় নিখুঁত।
‘আমি এবং ফ্যাফ ডু প্লেসিস নিখুঁত শুরু করেছিলাম। আমরা ব্যাটিং চালিয়ে গেলাম, নিজেদের উৎসাহ জোগাতে থাকলাম। ফ্যাফ প্রথমে আক্রমণাত্মক শুরু করেছিল। পরে আমিও যোগ দিয়েছিলাম। এটা খুব বড় জয় ছিল। আমরা অনেক বল বাকি রেখে জিততে চেয়েছিলাম, যাতে নেট রানরেট সামান্য বাড়াতে সহায়ক হয়।’
আগে ব্যাট করা মুম্বাই বোর্ডে জমা করেছিল ৭ উইকেটে ১৭১ রান। বেঙ্গালুরু ২২ বল হাতে রেখে জয়ে নোঙর ফেলে। কোহলি ভেবেছিলেন নতুন বল উইকেটে পড়ার পর ব্যাটিং করা হবে কঠিন। মোমেন্টাম পরিবর্তন কীভাবে হয়েছে সেটিও জানালেন ৩৪ বর্ষী তারকা।
‘যেহেতু নতুন বলে তাদের বোলারদের মাটিতে নামিয়ে দিয়েছিলাম, সেখানেই মোমেন্টাম পুরোপুরি আমাদের দিকে এনেছিলাম। শেষ দুই ওভারে তারা যেভাবে আগ্রাসী ব্যাটিং করেছে, বাজেভাবে আউট হওয়াটা দলের জন্য কঠিন হতে পারত। মাঠে যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সুযোগ ছিল, আমরা দুজনে সেই সম্ভাবনা নষ্ট করেছি।’







