চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাক্সওয়েলের ফিফটি ও হার্শালের বোলিংয়ের সামনে পারল না রাজস্থান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

রাজস্থান রয়্যালসের বিপক্ষে বাট হাতে দুর্দান্ত ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। অজি ব্যাটারের ৭৭ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। পরে রাজস্থান ব্যাটারদের বিপক্ষে বল হাতে রাজত্ব করেন হার্শাল প্যাটেল। সাজঘরে ফিরিয়েছেন তিন ব্যাটারকে। শেষে ৭ রানের জয় পেয়েছে বিরাট কোহলির দল।

বেঙ্গালুরুতে স্বাগতিকদের দেয়া লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করতে পারে রাজস্থান রয়্যালস। চ্যালেঞ্জার্সদের বিপক্ষে হেরেও ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে টেবিলের শীর্ষে থাকল সাঞ্জু স্যামসনের দল। অন্যদিকে সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে পাঁচে বেঙ্গালোর।

টস হেরে আগে ব্যাটে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় স্বাগতিক দল। বিরাট কোহলি ফেরেন ইনিংসের প্রথম বলে। ১২ রানে ফেরেন দ্বিতীয় ব্যাটার। পরে হাল ধরেন ডু প্লেসিস ও ম্যাক্সওয়েল। ১৩.২ ওভারে ১৩৯ রানের সময় আউট হন ডু প্লেসিস। ৩৯ বলে ৬২ রান করে যান। পরের ওভারেই ১৫৬ রানে ফেরেন ম্যাক্সওয়েল। ৪৪ বলে ৭৭ রান করেন অজি ব্যাটার।

এরপর আর কোনো ব্যাটারই ক্রিজে টিকতে পারেননি বেশিক্ষণ। করতে পারেননি নামের সাথে সুবিচার। শেষঅবধি ৯ উইকেট হারিয়ে বেঙ্গালোরের সংগ্রহ দাঁড়ায় ১৮৯ রান।

রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট ও সন্দীপ শর্মা। অশ্বীন ও চাহাল নেন একটি করে উইকেট।

জবাবে ব্যাটে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় রাজস্থান। দ্বিতীয় উইকেট জুটিতে তা পুষিয়ে দেন দেবদূত পাদিক্কাল ও যশস্বী জয়সওয়াল। ১১.৪ ওভারে দলীয় ৯৯ রানে ফেরেন দেবদূত। ৩৪ বলে ৫২ রান করেন। দুই ওভার পর জয়সওয়ালও ফেরেন সাজঘরে।

Reneta

১৫.২ ওভারে দলীয় ১২৫ রানে ফেরেন স্যামসন। ১৫ বলে ২২ রান করেন রাজস্থান অধিনায়ক। ১৭.৫ ওভারে ১৫৫ রানে আউট হন হেটমায়ার। পরে অশ্বীনকে সঙ্গী করে জয়ের কাছাকাছি পৌঁছান ধ্রুব জুরেল। ১৯.৪ ওভারে ফেরেন অশ্বীন। ৬ বলে ১২ রান করেন ভারতীয় স্পিন অলরাউন্ডার। শেষঅবধি ৭ রান পিছিয়ে থেকে ইনিংস থামে রাজস্থানের। ধ্রুব অপরাজিত ছিলেন ১৬ বলে ৩৪ রান করে।

স্বাগতিকদের হয়ে তিনটি উইকেট নেন হার্শাল। ফিরিয়েছেন জয়সওয়াল, স্যামসন ও অশ্বীনকে। ৪ ওভার বল করে খরচ করেছেন ৩২ রান। একটি করে উইকেট নেন সিরাজ ও ডেভিড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩ডু প্লেসিসম্যাক্সওয়েলরাজস্থানলিড স্পোর্টসহার্শাল
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT