চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা তিন হার দিল্লির, একাদশের বাইরেই মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

চ্যাটার্ড ফ্লাইটে ঢাকা থেকে দিল্লিতে নেয়া হয়েছিল বাংলাদেশি ফাস্ট বোলার মোস্তাফিজকে। আইপিএলে এবারের আসরে প্রথম ম্যাচ থেকেই আছেন দিল্লি ক্যাপিট্যালসের সঙ্গে। কিন্তু এখনও জায়গা হয়নি দলে। মোস্তাফিজকে ছাড়া তিন ম্যাচ খেলেছে দিল্লি। তবে আলোর দেখা মেলেনি। টানা তিন ম্যাচেই হেরেছে দলটি।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্সের বিপক্ষে হারার পর তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছেও ধরাশায়ী ডেভিড ওয়ার্নারের দল। হেরেছে ৫৭ রানে। গুয়াহাটিতে টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৯৯ রান করে রাজস্থান। জবাবে ব্যাটে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে ইনিংস থামে দিল্লির।

রাজস্থান রয়্যালসকে ব্যাটে পাঠিয়ে আলো ছড়াতে পারেনি মোস্তাফিজকে ছাড়া সাজানো বোলিং আক্রমণ। প্রথম উইকেট পেতে অপেক্ষা করতে হয়েছিল ৮.৩ ওভার। ততক্ষণে রান খরচ হয়েছিল ৯৮টি। ৩১ বলে ৬০ রানে করে ফেরেন জেসওয়াল। তবে দ্বিতীয় উইকেটের দেখা মিলে দ্রুতই। ১০৩ রানে ফেরেন রাজস্থান অধিনায়ক সান্জু স্যামসন (০)।

১২৬ রানে তৃতীয় উইকেটের দেখা পায় দিল্লি। ১১ বলে ৭ রান করে ফেরেন রিয়ান পারাগ। ১৭৫ রানে আউট হন জজ বাটলার। ৫১ বলে ৭৯ রান করেন তিনি। এরপর শিমরান হেটম্যারের ২১ বলে ৩৯ রানের ক্যামিওতে নির্ধারিত ওভার শেষে দিল্লির সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৯৯ রান।

দিল্লির হয়ে দুটি উইকেট নেন মুকেশ কুমার। একটি করে উইকেট নেন কুলদীপ যাদব ও রুভম্যান পাওয়েল।

জবাবে ব্যাটে নেমে শুরুতেই হোঁচট খায় দিল্লি ক্যাপিটালস। শূন্য রানেই ফেরেন দুই ব্যাটার। ৩৬ রানে ফেরেন তৃতীয় ব্যাটার। এক প্রান্ত অধিনায়ক ডেভিড ওয়ার্নার আগলে রাখলেও অপর প্রান্ত দিয়ে একের পর এক উইকেট হারাতে থাকে দিল্লি। ১৯তম ওভারের শেষ বলে ১৩৯ রানে রাজস্থান বোলারদের ৮ম শিকার হন ওয়ার্নার। ৫৫ বলে ৬৫ রান করে ফেরেন তিনি।

Reneta

দুই বল পরেই নবম উইকেট হারায় দিল্লি । শেষ অবধি নির্ধারিত ওভার শেষে দিল্লি সংগ্রহ করতে পারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান। ওয়ার্নার ছাড়া দিল্লির ব্যাটারদের মাত্র দুজনই স্পর্শ করতে পারেন দুই অঙ্কের ঘর। ২৪ বলে ৩৮ রান করেন ললিত যাদব, ১২ বলে ১৪ রান করেন রেইলি রুশো।

রাজস্থানের হয়ে তিনটি করে উইকেট নেন যুবেন্দ্র চাহাল ও ট্রেন্ট বোল্ট। দুটি উইকেট নেন অশ্বিন। সন্দীপ শর্মা নেন ১টি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩ওয়ার্নারদিল্লিমোস্তাফিজরাজস্থানলিড স্পোর্টসস্যামসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ আগের চেয়ে বেড়েছে

জুন ১৮, ২০২৬

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT