চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লির কাছে হেরে বিপদে পাঞ্জাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ পূর্বাহ্ণ ১৮, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

হারতে বসা ম্যাচে পাঞ্জাব কিংসের আশার আলো হয়ে জ্বলছিলেন লিয়াম লিভিংস্টোন। সেঞ্চুরির একদম কাছে গিয়েছিলেন। হাইস্কোরিং ম্যাচে রানতাড়া করে জয়ের সম্ভাবনাও জেগেছিল। অপর প্রান্তে সঙ্গীর অভাবে ইংলিশ ব্যাটার দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। দিল্লি ক্যাপিটালসের কাছে ১৫ রানের হারে আইপিএলের প্লে অফে পাঞ্জাবের খেলার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়েছে।

বুধবার রাতে ধর্মশালায় টসে হেরে ব্যাটিংয়ে নামা দিল্লি ২ উইকেট হারিয়ে করে ২১৩ রান। জবাবে পাঞ্জাব ৮ উইকেটে ১৯৮ রানে থামে।

প্লে অফে খেলা নিশ্চিত করা গুজরাট টাইটান্স ১৩ ম্যাচে পেয়েছে ১৮ পয়েন্ট, টেবিলে সবার উপরে আছে। কাগজে-কলমে আর কোনো দল এখনও প্লে অফের টিকিট কাটতে পারেনি।

১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে চেন্নাই সুপার কিংস। সমান পয়েন্ট পেলেও রানরেটে পিছিয়ে লক্ষ্ণৌ টেবিলের তৃতীয় স্থানে। মুম্বাই ইন্ডিয়ান্স ১৪ পয়েন্ট নিয়ে চারে আছে। ১২ পয়েন্ট পেলেও রানরেটের বিচারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে।

উদ্বোধনী জুটিতে ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ ৯৪ রান যোগ করেন। ব্যক্তিগত ৩৯ রানে ক্যাচ দিয়ে জীবন পাওয়া ওয়ার্নার ইনিংস বড় করতে পারেননি। ৩১ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৬ রান করে দিল্লি অধিনায়ক শিখর ধাওয়ানের হাতে ধরা পড়লে ভাঙে জুটি।

রাইলি রুশোকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়েন পৃথ্বী। ফিফটির পর স্যাম কারেনের স্লোয়ারে ডিপ স্কয়ার লেগে অথর্ব তাইদের তালুবন্দি হন পৃথ্বী। সাজঘরে ফেরার আগে খেলেন ৩৮ বলে ৭ চার ও এক ছক্কায় ৫৪ রানের ইনিংস।

Reneta

দিল্লি ইনিংসের বাকি সময়ে ব্যাট হাতে তাণ্ডব চালান রুশো। ফিল সল্টের কাছ থেকে পান যোগ্য সঙ্গ। দুই ব্যাটারের ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিল্লি দুইশ রানের গণ্ডি পার হয়। রুশো ৩৭ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৮২ রানের আগ্রাসী ইনিংস খেলেন। সল্ট ১৪ বলে ২ চার ও ২ ছক্কায় করেন ২৬ রান।

পাঞ্জাবের হয়ে ৩৬ রান খরচায় ২ উইকেট নেন স্যাম কারেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে নড়বড়ে শুরু করে পাঞ্জাব। প্রথম ওভারেই মেডেন পান খলিল আহমেদ। দলীয় রানের খাতা খোলার আগেই ইশান্ত শর্মার বলে আউট হন শিখর ধাওয়ান।

প্রভসিমরন সিং ও অথর্ব তাইদে দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েন। এরপর ১৯ বলে ৪ চারে ২২ রান করে অক্ষর প্যাটেলের শিকার হন প্রভসিমরন।

অষ্টম ওভারে ব্যক্তিগত ৩ রানে লিয়াম লিভিংস্টোন ক্যাচ দিলেও ডিপ মিডউইকেটে ধরতে পারেননি এনরিখ নর্টজে। দশম ওভারে তাইদে ৩৫ রানে থাকা অবস্থায় ক্যাচ দিয়ে বেঁচে যান ইয়াশ ধুলের কল্যাণে। তৃতীয় উইকেটে তাইদে এবং লিভিংস্টোনের ৭৮ রানের জুটি পাঞ্জাবকে হাইস্কোরিং ম্যাচে দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতায় রাখে।

মুকেশ কুমারের করা ১৫তম ওভারের শেষ বলে আহত হয়ে মাঠ ছাড়েন ৪২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৫ রান করা তাইদে। পরের ওভারে রানের খাতা খোলার আগেই নর্টজের বলে খলিল আহমেদের তালুবন্দি হন জিতেশ শর্মা।

বল হাতে খলিল পান ৬ রান করা শাহরুখ খানের উইকেট। পাঞ্জাবের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৪৭ রান। জয়ের জন্য তখনও তাদের দরকার ২১ বলে ৬৭ রান।

১৮তম ওভারে মুকেশ ছিলেন ব্যয়বহুল। ৩ ছক্কা হজম করে বিলিয়ে দেন ২১ রান। পাঞ্জাবের জয়ের সমীকরণ দাঁড়ায় ১২ বলে ৩৮ রান।

নর্টজে ১৯তম ওভারের প্রথম বলে চার হজম করলেও দ্বিতীয় বলে তুলে নেন স্যাম কারেনের উইকেট। হারপ্রীত ব্রার তৃতীয় বলে হন রানআউট। মাত্র ৫ রান ওভারটি থেকে আসায় পাঞ্জাবের জয়ের রাস্তা কঠিন হয়ে যায়। শেষ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল ৩৩ রান।

ইশান্ত শর্মা প্রথম বলে রান না দিলেও দ্বিতীয় বলে ছক্কা ও তৃতীয় বলে চার হাঁকান বুক চিতিয়ে লড়াই করে যাওয়া লিভিংস্টোন। এরপর ম্যাচে আসে নাটকীয়তা। হাই ফুলটস দিয়ে বসেন ইশান্ত। আম্পায়ার দেন নো বলের সংকেত, লিভিংস্টোন ছক্কা মেরে বসেন। পাঞ্জাবের জয়ের জন্য তখন দরকার ৩ বলে ১৬ রান।

চতুর্থ ও পঞ্চম বলে ইশান্ত অবশ্য দিল্লির হয়ে কাজের কাজটি করেন। দুটি ডট বল আদায় করলে পাঞ্জাবের জয়ের আশা শেষ হয়। অসাধারণ ব্যাট করা লিভিংস্টোন ইনিংসের শেষ বলে ৪৮ বলে ৫ চার ও ৯ ছক্কায় ৯৪ রান করে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন।

দিল্লির পক্ষে ইশান্ত ও নর্টজে দুটি করে উইকেট পান। খলিল ও অক্ষর একটি উইকেট পকেটে পোরেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩দিল্লিপাঞ্জাবলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT