চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণিল আয়োজনে পর্দা উঠল অলিম্পিকের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

মেঘলা আবহাওয়ার পূর্বভাস ছিল আগে থেকেই। উদ্ধোধনী অনুষ্ঠানের আগে বৃষ্টিতে ভিজেছে প্যারিস। দুশ্চিন্তাও দেখা দিয়েছিল। অলিম্পিক শুরুর কয়েক ঘণ্টা আগে দুষ্কৃতকারীদের হামলায় বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্যারিসের দ্রুতগতির রেল নেটওয়ার্ক। তবে সব বাধা কাটিয়ে পর্দা উঠেছে অলিম্পিকের। ইতিহাসে প্রথমবার স্টেডিয়ামের বাইরে উদ্বোধন হয়েছে অলিম্পিকের। ফ্রান্সের রাজধানী প্যারিসের সেইন নদীতে বর্ণিল আয়োজনে শুরু হয়েছে গ্রেটেস্ট শো অন আর্থ মহাযজ্ঞ।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় উদ্বোধনী যাত্রা শুরু হয় বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের হাত ধরে। স্টেডিয়াম থেকে অলিম্পিক মশাল হাতে নিয়ে প্যারিসের জ্যাম ঠেলে, রেস্তোরাঁর ভিড় মাড়িয়ে মেট্রোতে করে রওনা দেন। মেট্রোর জানালা দিয়েই তিন শিশুর হাতে তুলে দেন মশাল। যা নিয়ে তারা একটি ছোট্ট নৌকায় করে পৌঁছান সেইন নদীতে। শুরু হয়ে যায় বিশ্ব ক্রীড়ার মহামিলনমেলা।

মশাল নদীতে পৌঁছানোর পরই নৌকায় চড়ে একে একে আসতে থাকে দলগুলা। রীতি অনুযায়ী সবার আগে প্রবেশ করে অলিম্পিকের আদিভূমি গ্রিস। এরপর যুক্তরাষ্ট্রের পপতারকা লেডি গাগা নদীর পাড়ে মনোরম পারফরম্যান্স করেন। তার পারফরম্যান্স শেষ হতেই লাল-সবুজের পতাকা হাতে নদীতে প্রবেশ করে বাংলাদেশ দলকে বহনকারী নৌকাটি।

 

উদ্বোধন প্যারেডে বিশ্বের সাত হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। ৯৪টি নৌকা বহন করে খেলোয়াড়দের। বিশ্বের ২০৬টি দেশের সাড়ে ১০ হাজারের বেশি অ্যাথলেট ৩২টি ডিসিপ্লিনে ৩২৯টি ইভেন্টে পদকের জন্য লড়াই করবেন। ৩৫ ভেন্যুতে হবে এবারের আসর।

Reneta

আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন পাঁচ ক্রীড়াবিদ। আর্চার সাগর ইসলাম গেমসে সরাসরি খেলোর যোগ্যতা অর্জন করেছেন। বাকিরা পেয়েছেন আইওসি’র ওয়াইল্ড কার্ড।

পাঁচ ক্রীড়াবিদ হলেন- সাগর ইসলাম, আর্চারি (রিকার্ভ একক), ইমরানুর রহমান (অ্যাথলেটিকস/১০০ মিটার স্প্রিন্ট), রবিউল ইসলাম (শ্যুটিং/১০ মিটার এয়ার রাইফেল), সামিউল ইসলাম রাফি (সাঁতার/১০০ মিটার ফ্রি স্টাইল), সোনিয়া খাতুন (সাঁতার/৫০ মিটার ফ্রি স্টাইল)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইওসিউদ্বোধনী অনুষ্ঠানপ্যারিস অলিম্পিক-২০২৪ফ্রান্সবাংলাদেশলিড স্পোর্টসসেইন নদী
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT