চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০২৬
বিনোদন
A A
ছবি: আসিফ মোসাদ্দেক

ছবি: আসিফ মোসাদ্দেক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে উৎসবের প্রথম দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে এ উৎসবের দ্বিতীয় ও সমাপনী দিন।

মঙ্গলবার উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. জাহেদ উর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

উদ্বোধনের আগে জাতীয় নাট্যশালা ভবনের সামনে থেকে ঢাক-ঢোলের তালে প্রবীণ ও নবীন নৃত্যশিল্পীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রথম দিনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ প্রায় অর্ধশত নৃত্যদলের ৬ শতাধিক শিল্পী অংশ নেন। দিনভর পরিবেশনায় অংশ নেয় নৃত্যছন্দ, নৃত্যালোক, স্বাত্তিক শিল্পাশ্রম, নৃত্যযতন, সাধনা, ছান্দসিক, নুপুরধ্বনি, গুরুকুল কালচারাল সেন্টার, কাথ্যাকিয়া, অঞ্জলি নৃত্যাঙ্গন, রেওয়াজ পারফরমার্স স্কুল, নৃত্যকল্প, আকৃতি, কালারস অব হিল, ঝংকার ললিতকলা একাডেমি, ধ্রুপদী নৃত্যালয়, নাইম খান ডান্স কোম্পানি, নান্দনিক, জিনিয়া নৃত্যকলা একাডেমি, ভঙ্গিমা ডান্স থিয়েটার এবং দেব ডান্স একাডেমিসহ বিভিন্ন দল।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৫টায় একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে সমাপনী আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

Reneta

সমাপনী দিনে অংশ নেবে ২২টি নৃত্যদল, যার মধ্যে রয়েছে কথক নৃত্য সম্প্রদায়, ভাবনা নৃত্যদল, অংশী, নৃত্যায়ন, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, স্বপ্নচূড়া কালচারাল একাডেমি, নৃত্যসুর, আরাধনা, সুকন্যা নৃত্যাঙ্গন, আট্রিস্ট্রি, পরম্পরা, তপস্যা, আঙ্গিকাম, নন্দন কলাকেন্দ্র, নৃত্যগ্রাম, বুলবুল ললিতকলা একাডেমি, নৃত্যাক্ষ, নাচঘর, স্ব-ভূমি সাংস্কৃতিক একাডেমি, নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র, কায়াশ্রম এবং অ্যালিফিয়া ডান্স এটেলিয়ার।

দুই দিনব্যাপী এ বর্ণাঢ্য আন্তর্জাতিক নৃত্য উৎসব সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক নৃত্য উৎসবকবি রেজাউদ্দিন স্টালিনকাথ্যাকিয়ানেওয়াজ মাহমুদ খৈয়ম এমপিলিড বিনোদনশিল্পকলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

পরবর্তী

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি

পরবর্তী

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি

নিউমার্কেটে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন

সর্বশেষ

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT