চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, সিলেট
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাক্‌বিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার জেরে হাসপাতালজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করলে চিকিৎসাসেবা ব্যাহত হয় এবং রোগীদের ভোগান্তি বাড়ে।

শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ দুইজনকে আটক করে রাখে এবং পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। আহত হওয়ায় তাদের চিকিৎসাও দেওয়া হয়।

পুলিশ জানায়, পরে উত্তেজিত ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা অভিযুক্তদের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। হাসপাতালের অন্যান্য রোগীর নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের হাসপাতাল থেকে নেওয়ার সময় আবারও হামলার চেষ্টা হলে পুলিশ হস্তক্ষেপ করে, এতে কয়েকজন পুলিশ সদস্যও হালকা আহত হন।

পরবর্তীতে অভিযুক্তদের দ্রুত উদ্ধার করে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে সার্জারি বিভাগের একটি ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত নারী ইন্টার্ন চিকিৎসকের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে ওই চিকিৎসকের ওপর হামলা চালান এবং তাকে হেনস্তা করেন। এরপর অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা এগিয়ে এসে এক নারীসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

Reneta

রাত ১টার দিকে ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা তাৎক্ষণিক কর্মবিরতির ঘোষণা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ একাধিক টিম মোতায়েন করে।

এদিকে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসকরা। তারা জানান, এ ধরনের ঘটনা বারবার ঘটায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। দ্রুত দোষীদের শাস্তি ও হাসপাতালের চিকিৎসা পরিবেশ নিরাপদ করার জোর দাবি জানান তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার্ন চিকিৎসকওসমানী মেডিকেলকর্মবিরতিসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT