চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্টিনেজের ‘সেঞ্চুরি’র রাতে শিরোপা ইন্টার মিলানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ পূর্বাহ্ণ ২৫, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বর্ণিল মৌসুম কাটাচ্ছে ইন্টার মিলান। জানুয়ারিতে জিতেছিল ‘সুপার কোপা ইতালিয়া’ শিরোপা। লিগ টাইটেল নাপোলির হলেও মৌসুমের দ্বিতীয় শিরোপা নিজেদের করে নিল মিলান শহরের জায়ান্ট ক্লাবটি। ‘কোপা ইতালিয়া’র ফাইনালে ফিওরেন্তিনাকে হারিয়েছে বিশ্বজয়ী ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজের ঝলকে। সামনে আরও স্মরণীয় জয়ের সুয়োগ ইন্টার মিলানের সামনে। ১০ জুন রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানসিটিকে হারাতে পারলে আসবে ইউরোপসেরার খেতাবও।

স্তাদিও অলিম্পিকোতে মার্টিনেজের জোড়া সাফল্যে ২-১ গোলের জয় পেয়েছে ইন্টার মিলান। শিরোপা জয়ের রাতে ইন্টারের হয়ে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে শত গোলের মাইলফলক স্পর্শ করেছেন মার্টিনেজ। ক্লাবটির হয়ে ২৩৫ ম্যাচ খেলে আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোলসংখ্যা এখন ১০১টি।

এ জয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ‘কোপা ইতালিয়া’র নবম শিরোপা নিজেদের করে নিলো জায়ান্ট ক্লাবটি। ম্যাচে ফিওরেন্তিনার হয়ে গোলটি করেছেন আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকো গঞ্জালেস।

ইতালির রোমে শুরুতেই লিড পায় ফিওরেন্তিনা। তৃতীয় মিনিটেই গোল আদায় করেন গঞ্জালেস। এরপর চলতে থাকে লড়াই। পিছিয়ে পড়া ইন্টার মিলানের ত্রাতারূপে আবির্ভাব হন অধিনায়ক লৌতারো মার্টিনেজ। ২৯ মিনিটে মার্সেলো ব্রোজোবিকের বাড়ানো বল থেকে গোল আদায় করেন আলবিসেলেস্তে তারকা।

লিড পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি মিলানকে। ৩৭ মিনিটে দ্বিতীয় গোল আদায় করেন বিশ্বজয়ী ফরোয়ার্ড। নিকো বারেলিয়ার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে পরাস্ত করেন ফিওরেন্তিনা গোলরক্ষককে। এরপর দুই দলই লড়তে থাকে সমানতালে। প্রথমার্ধ শেষ হয় ২-১ গোল ব্যবধানে।

বিরতির পর আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। দুদলই গোলের সুযোগ পেয়েছিল বেশ কয়েকবার। কোনো দলই আর পায়নি জাল স্পর্শের সুযোগ। শেষঅবধি ২-১ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতে ইন্টার মিলান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিলানকোপা ইতালিয়াফিওরেন্তিনামার্টিনেজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT