বাংলাদেশ

মহালয়ার মধ্যদিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু, সাংস্কৃতিক পরিবেশনা ও দর্শকদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুভ মহালয়ার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ থেকে শুরু হলো দুর্গাপূজার ক্ষণগনণা।

পয়লা অক্টোবর মূল পূজা শুরু হয়ে ৫ অক্টোবর দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় উৎসব।

রোববার ভোরে রাজধানীর বনানী পূজামণ্ডপে শুভ মহালয়ার উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, সরকারের সহযোগিতা ও আন্তরিকতায় প্রতিবছর দেশে পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহালয়ার অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি বলেন, এবারও সারাদেশে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন হবে।

মন্ত্রী বলেন, মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও সম্প্রীতিই সব ধর্মের মর্মকথা।

বিষয়:তথ্যমন্ত্রী দুর্গাপূজা শুভ মহালয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…