অর্থনীতি

টানা দুই মাস বাড়ল মূল্যস্ফীতি

টানা দুই মাস বাড়ল মূল্যস্ফীতি

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টানা দুই মাস দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। সদ্যবিদায়ী বছরের নভেম্বরে বৃদ্ধির পর ডিসেম্বরে জাতীয় পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশ। সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির সর্বশেষ তথ্য প্রকাশ করেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে জাতীয় পর্যায়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। আর এর আগের বছর ২০২৪ সালের ডিসেম্বরে এই হার ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ।

খাতভিত্তিক হিসাবে দেখা যায়, ২০২৫ সালের ডিসেম্বরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৭১ শতাংশ, যা আগের মাস নভেম্বরে ছিল ৭ দশমিক ৩৬ শতাংশ। একই সময়ে খাদ্য-বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ, যা নভেম্বরে ছিল ৯ দশমিক ০৮ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, এক বছর আগের একই সময়ে- অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বরে- খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৯২ শতাংশ এবং খাদ্য-বহির্ভূত খাতে ছিল ৯ দশমিক ২৬ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত তিন বছর ধরেই তুলনামূলক উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ২০২৫ সালে সার্বিক গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৭৭ শতাংশে।

অর্থনীতিবিদরা বলছেন, খাদ্য ও খাদ্য-বহির্ভূত- উভয় খাতেই মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে মধ্য ও নিম্ন আয়ের মানুষের ওপর এর প্রভাব বেশি পড়ছে।

বিষয়:অর্থনীতি খাদ্য মূল্যস্ফীতি জাতীয় অর্থনীতি জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…