চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের বক্তব্য ভিত্তিহীন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্য বাস্তবতা প্রতিফলিত করে না বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। কোনো ধরনের ভুল, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।

রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপনের উদ্দেশ্যে কিছু মহল বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনাকে পদ্ধতিগত নিপীড়ন হিসেবে দেখানোর চেষ্টা করছে। এসব অপপ্রচার ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশবিরোধী মনোভাব উসকে দিতে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, যেসব ঘটনা তুলে ধরা হচ্ছে, সেগুলোর একটি ক্ষেত্রে উল্লেখিত ব্যক্তি তালিকাভুক্ত অপরাধী ছিলেন। চাঁদাবাজির সময় তার মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা মুসলিম সহযোগীকে পরে গ্রেপ্তার করা হয়। এ ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের দৃষ্টিতে দেখানো বিভ্রান্তিকর ও বাস্তববিরোধী।

বাংলাদেশ সরকার ভারতের বিভিন্ন মহলকে বিভ্রান্তিকর বয়ান প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছে, এ ধরনের অপপ্রচার সুপ্রতিবেশী সম্পর্ক ও পারস্পরিক আস্থাকে ক্ষুণ্ন করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পররাষ্ট্র মন্ত্রণালয়বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতিভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ভারতের বক্তব্যভিত্তিহীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্লোসাকে ছাড়িয়ে শীর্ষে মেসি, গোলের রাজা হওয়ার রাতে আরও যত কীর্তি

জুন ২৩, ২০২৬

মেসির রেকর্ডময় জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

জুন ২৩, ২০২৬

মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ২২, ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

জুন ২২, ২০২৬

ইরান ম্যাচের আগে ভ্রমণ জটিলতায় সালাহর মিশর

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT