বিনোদন

পাকিস্তানি তারকাদের নিয়ে বড় পদক্ষেপ নিলো ভারত

Operation Sindoor drama poster featuring three main characters in serious expressions. Channel i News - চ্যানেল আই নিউজ

Operation Sindoor Bengali TV drama poster with three actors, emphasizing drama and suspense. Channel i News – চ্যানেল আই নিউজ

মাহিরা, মাওরা ও ফওয়াদসহ পাকিস্তানি বহু তারকা সমাজমাধ্যমে ‘অপারেশন সিঁদুর’-এর নিন্দা করেছিলেন। এমনকি ভারতের এই আক্রমণকে ‘কাপুরুষোচিত’ পদক্ষেপ বলেও মন্তব্য করেছিলেন। এবার এই তিন পাকিস্তানি অভিনেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিলো ভারত।

তিন অভিনেতাই ভারতে কাজ করেছেন। ফাওয়াদ খান ‘খুবসুরাত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘কাপুর অ্যান্ড সনস্‌’ নামে তিনটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ‘সনম তেরি কসম’ ছবিতে নজর কেড়েছিলেন মাওরা হোসেন। আর মাহিরা খান ‘রইস’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন। তাই তিন অভিনেতারই জনপ্রিয়তা রয়েছে ভারতে। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মন্তব্য করায় বিতর্কে জড়ান তারা। তাদের নিয়ে তুমুল সমালোচনা হয় ভারতে।

তারই ধারাবাহিকতায় এবার তাদের ছবি বাদ পড়ল উল্লিখিত ছবিগুলির পোস্টার থেকে। ভারতের বিভিন্ন সংগীত সংক্রান্ত অ্যাপে ছিল ছবিগুলির পোস্টার। সেই পোস্টার থেকেই বেছে বেছে তিন জনের ছবি বাদ দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, সিনেমার পোস্টার ছাড়াও গানের স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই এবং ইউটিউব মিউজিক অ্যালবামের পোস্টার থেকেও পাকিস্তানি অভিনেতাদের ছবি সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি এখন থেকে এই ছবির গান স্ট্রিমিংয়ের সময় নতুন সম্পাদিত পোস্টার দেখতে পাবেন।

২০১৬ সালে উরি হামলার পরে ভারতে নিষিদ্ধ হয়ে গিয়েছিলেন পাকিস্তানের শিল্পীরা। তাই ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর পরে আর কোন ছবিতে কাজ করেননি ফাওয়াদ। তবে ৯ বছর পরে আবারও বলিউডের ছবিতে কাজ করেছিলেন তিনি। বাণী কাপুরের বিপরীতে ‘আবির গুলাল’ ছবিতে অভিনয় করেছিলেন ফাওয়াদ। গেল ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল সেই ছবি। কিন্তু পেহেলগাম কাণ্ডের জেরে সেই ছবি আর মুক্তি পায়নি।

বিষয়:‘অপারেশন সিঁদুর’ ফাওয়াদ খান ভারত-পাকিস্তান মাওরা হোসেন মাহিরা খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…