বিনোদন

কাশ্মীর হত্যাকাণ্ডে এবার পাকিস্তানি তারকারা সরব

Three Bangladeshi celebrities in stylish traditional and modern outfits. Channel i News - চ্যানেল আই নিউজ

Three Bangladeshi celebrities posing in traditional and modern attire, showcasing fashion and style. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে ভয়াবহ হামলা ও ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার ঘটনায় দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে। এঘটনায় ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন বলিউড তারকারা।

এবার এই ঘটনায় মুখ খুললেন পাকিস্তানি তারকারা। যেই তালিকায় নাম রয়েছে ফাওয়াদ খান থেকে মাওরা হোকানে, হানিয়া আমিরের।

দীর্ঘ বিরতির পর আবারো ভারতীয় সিনেমায় ফিরছেন ফাওয়াদ খান। তার অভিনীত আসন্ন ‘আবির গুলাল’ ছবিটি মে মাসে মুক্তি পাওয়ার কথা৷ তারমধ্যেই পেহেলগাঁওয়ের ঘটনায় সিনেমা বয়কটের ডাক উঠেছে সোশাল মিডিয়ায়। ফাওয়াদ ইন্সটাগ্রাম স্টোরিতে নির্মম হত্যাকাণ্ডে শোকপ্রকাশ করেছেন।

তিনি লেখেন, “পেহেলগাঁওয়ে হামলার ঘটনায় দুঃখিত। আহত-নিহত পরিবারের প্রতি সমবেদনা। কঠিন এই সময়ে পরিবার শক্ত থাকুক, এই প্রার্থনা করি৷”

পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরও সোশ্যাল মিডিয়ায় ঘটনার তীব্র নিন্দা করে শোক প্রকাশ করেছেন ৷ তিনি লেখেন, “ট্রাজেডি সবসময় ট্রাজেডি হয়, তা যেখানেই হোক না কেন ৷ বেদনায়, শোকে, আর আশায় – আমরা এক। হামলায় যে সকল নিরপরাধ মানুষদের প্রাণ গিয়েছে তাদের পরিবার একা নয় ৷ এই যন্ত্রণা আমাদের সকলের৷ আমরা কোথা থেকে এসেছি সেটা মূল বিষয় নয় ৷ বেদনার শব্দ একই রকম হয় ৷ আমাদের মানবিকতাকে সবার উপরে স্থান দেওয়া উচিত ৷”

‘সনম তেরি কসম’ খ্যাত পাকিস্তানি অভিনেত্রী মাওরা এই ঘটনার শোকবার্তা দিয়েছেন ৷ তিনি লেখেন, “আমি গভীরভাবে ব্যথিত ৷ স্বজনহারা পরিবারবর্গদের সমবেদনা জানাই৷ একজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ করা মানে সকলের বিরুদ্ধে সন্ত্রাসবাদ… চারিদিকে কী হচ্ছে ?”

গায়ক-অভিনেতা ফারহানও পেহেলগাঁওয়ের মৃত পরিবারবর্গদের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷ অভিনেতা উসামা খান এক্স হ্যান্ডেলে হামলার তীব্র নিন্দা করেন ৷

তিনি লেখেন, “স্বজনহারা পরিবারের প্রতি সমবেদনা৷ কঠিন সময়ে ভগবান তাদের শক্তি দিক৷ সন্ত্রাসবাদ কখনও মেনে নেওয়া যায় না৷ তা ভারতে হোক বা পাকিস্তানে হোক বা পৃথিবীর যে প্রান্তেই হোক৷ নির্মম এই ধরনের ঘটনার বিরুদ্ধে সকলের একজোট হয়ে লড়াই করা উচিত ৷”

বিষয়:কাশ্মীর হত্যাকাণ্ড জম্মু ও কাশ্মীর পাকিস্তানি তারকা ফাওয়াদ খান ভারত হানিয়া আমির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…