চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টারডমের লড়াই: ফাওয়াদ নয়, পাকিস্তানি নারীর পছন্দ শাকিব!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

‘বাংলাদেশি মেগাস্টার’ হিসেবে পাকিস্তানে ক্রমেই জনপ্রিয়তা বাড়ছে শাকিব খানের। গত বছর দেশটিতে ‘তুফান’ মুক্তির পর থেকেই সেখানকার দর্শকদের মধ্যে ঢালিউড সুপারস্টারের প্রতি আগ্রহ স্পষ্ট হয়ে ওঠে।

উর্দু ডাবিং-এর মাধ্যমে পাকিস্তানের ৪২টি মাল্টিপ্লেক্সের ১২৮টি সিনেমা হলে ছবিটি মুক্তি পায় এবং মুক্তির পরপরই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

সোশ্যাল মিডিয়ার কল্যাণে পাকিস্তানে শাকিবের পরিচিতি আরও ছড়িয়ে পড়েছে। এতটাই যে, শাকিবের নতুন সিনেমার ঘোষণা এলে অনেক ভক্ত তাকে বিপরীতে পাকিস্তানি নায়িকার সঙ্গে দেখতে চান—যা বিভিন্ন চলচ্চিত্রবান্ধব গ্রুপে আলোচনায় উঠে আসে।

সম্প্রতি আবারও দেখা গেল শাকিবকে ঘিরে পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটরদের উন্মাদনা। রশিদ খান নামের একজন ইনফ্লুয়েন্সারের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক নারীকে শাকিব খান ও পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খানের ছবি দেখিয়ে তুলনা করতে বলা হয়।

সৌন্দর্য, ফ্যাশন সেন্স, অভিনয়, অ্যাটিটিউড, লুক, স্টারডম এবং ‘গার্লস ক্রাশ’—মোট ১০টি বিষয় নিয়ে প্রশ্ন করা হয় তাকে। ফলাফলে দেখা যায়, ১০টির মধ্যে ৮টিতেই এগিয়ে আছেন শাকিব খান।

ভিডিওটির মন্তব্যে পাকিস্তানি নেটিজেনরা লিখেছেন, “উনি শাকিব খান, বাংলাদেশি মেগাস্টার।” অপরদিকে বাংলাদেশের ভক্তরাও কমেন্টে ভালোবাসা জানাচ্ছেন ও লাভ ইমোজি দিচ্ছেন।

Reneta

গত ১ নভেম্বর পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ ও গুজরানওয়ালায় ‘তুফান’ মুক্তির পর বেশ সাড়া ফেলে। সে সময় পাকিস্তানি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় শাকিবকে নিয়ে নানা বার্তা ঘুরে বেড়ায়।

সব মিলিয়ে পাকিস্তানেও শাকিব খান এখন সমান তালে পরিচিতি পাচ্ছেন ঢালিউডের ‘কিং খান’ হিসেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুফানপাকিস্তানফাওয়াদ খানবাংলাদেশি মেগাস্টারলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

তোমরা কি আমার অভাব বোধ করেছ: নেইমার

জুন ১৮, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর শান্তি কামনায় ইতিহাস গড়া উইসা

জুন ১৮, ২০২৬

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT