আন্তর্জাতিক

মার্কিন জিমে ভারতীয় ছাত্র ছুরিকাহত

রাতের সময় পুলিশ ও জরুরি সেবা কর্মীরা রাস্তার পাশে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের সময় একটি পুলিশ গাড়ি ও জরুরি সেবা গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, পুলিশ সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে ২৪ বছর বয়সি এক ভারতীয় ছাত্রকে ছুরিকাঘাত করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এনডব্লিউআইইউ টাইমস জানিয়েছে, রোববার (২৯ অক্টোবর) সকালে ইন্ডিয়ানার ভালপারাইসো শহরের একটি পাবলিক জিমে ২৪ বছর বয়সি বরুণকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পর হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত অবস্থায় বরুণকে ফোর্ট ওয়েন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসক তার বেঁচে থাকার সম্ভাবনা শূন্য থেকে ৫ শতাংশ বলে জানিয়েছে। বরুণের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বিষয়:ছুরিকাঘাত জিম ভারতীয় ছাত্র মার্কিন যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…