বিনোদন

তাক লাগালেন সিদ্ধার্থ-শিল্পা-বিবেক!

সিদ্ধার্থ, শিল্পা ও বিবেকের ছবি, বলিউডের জনপ্রিয় তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিদ্ধার্থ, শিল্পা ও বিবেকের ছবি, বলিউডের জনপ্রিয় তারকারা, সিনেমার সেটে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

শনিবার রোহিত শেঠি পরিচালিত ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিজন ওয়ান-এর বহু প্রতীক্ষিত টিজার প্রকাশ করা হয়েছে। সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেঠি এবং বিবেক ওবেরয় অভিনীত এই সিরিজটি মুক্তি পাবে ১৯ জানুয়ারি।

টিজারটি শেয়ার করে ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘এটা আমার কাছে ঘরে ফেরার মতো! গাড়ি, পুলিশ, অ্যাকশন, হাই ভোল্টেজ ড্রামা এবং ডায়ালগবাজি। মূলে ফিরে আসা! ইন্ডিয়ান পুলিশ ফোর্স আসছে ১৯ জানুয়ারি শুধুমাত্র প্রাইম ভিডিওতে। শিগগির আসছে ট্রেলার।’

টিজার শুরু হয় বিস্ফোরণ ও ঘড়ির কাটার টিক টিক শব্দ দিয়ে। এরপর সাহসী পুলিশ সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয় এবং শিল্পা শেঠির সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়, যারা শহরে বোমা বিস্ফোরণের সাথে জড়িত মুল হোতাকে ধাওয়া করেন।

পুলিশের চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রাকে দারুণ লেগেছে বলে মন্তব্য করেছেন ভক্তরা। পুলিশের পোশাকে শিল্পা ও বিবেকও তাক লাগিয়ে দিয়েছেন। এই সিরিজে আরো আছেন শ্বেতা তিওয়ারি, নিকিতিন ধীর, রিতুরাজ সিং, মুকেশ রিশি ও ললিত পরিমো।

‘সিংহম’, ‘সিম্বা’, ‘সূর্যবংশি’ খ্যাত নির্মাতার ‘কপ ইউনিভার্স’-এর অংশ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স।’ প্রথম সিজনে থাকছে সাতটি পর্ব। এটি নিঃস্বার্থ ভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাওয়া পুলিশ ফোর্সের প্রতি নির্মাতার একটি ট্রিবিউট, এমনটাই জানিয়েছেন নির্মাতা।

বিষয়:ইন্ডিয়ান পুলিশ ফোর্স বিবেক ওবেরয় রোহিত শেঠি শিল্পা শেঠি সিদ্ধার্থ মালহোত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…