আন্তর্জাতিক

কানাডায় ভারতীয় উড়োজাহাজের জরুরি অবতরণ

কানাডায় জরুরি অবতরণ করলো ভারতীয় উড়োজাহাজ

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান রানওয়ে দিয়ে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান রানওয়ে দিয়ে চলাচল করছে, আকাশ পরিষ্কার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বোমা আতঙ্কে ভারতের যুক্তরাষ্ট্রগামী ভারতের বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ কানাডার ইকালুইট বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

এনডিটিভি জানিয়েছে, অনলাইনে হুমকি পাওয়ার পর মঙ্গলবার ১৫ অক্টোবর ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে যুক্তরাষ্ট্রের শিকাগোগামী এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটির পাইলট জরুরি অবতরণ করেন।

মঙ্গলবার উড়োজাহাজটি দিল্লি থেকে সরাসরি শিকাগোর উদ্দেশে রওনা দেয়। এরপরই অনলাইনে এক পোস্টের মাধ্যমে জানানো হয় উড়োজাহাজটিতে বোমা রয়েছে। পরে জরুরি ভিত্তিতে বিমানটি কানাডার একটি বিমানবন্দরে অবতরণ করে।

এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেক যাত্রীকে তল্লাশি করা হচ্ছে। পুরোপুরিভাবে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিমানটি উড্ডয়ন করতে পারবে না। ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, বোয়িং ৭৭৭ নামের উড়োজাহাজটি স্থানীয় সময় রাত ৩টার দিকে দিল্লি বিমানবন্দর থেকে শিকাগোর উদ্দেশে উড্ডয়ন করে। পরে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭টায় এটির শিকাগো বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।

ভারতের ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি জানিয়েছে, এক্স পোস্টের মাধ্যমে অজ্ঞাত এক ব্যক্তি উড়োজাহাজে বোমা আছে বলে পোস্ট করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বিষয়:উড়োজাহাজকানাডাভারত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…