চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইরিশদের শতরানের আগে গুটিয়ে দিল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ০৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা শতরানের আগে গুটিয়ে দিল বাংলাদেশকে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কের পিচে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে আয়ারল্যান্ডকে। শক্তিশালী ভারতের বোলিং তোপে শতরানও পেরুতে পারল না দলটি। ভারতকে ৯৭ রানের লক্ষ্য দিয়ে থেমেছে পল স্টার্লিংয়ের দল।

নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টসে জিতে আইরিশদের আগে ব্যাটে আমন্ত্রণ জানায় ভারত। হার্দিক পান্ডিয়া-আর্শদীপ সিংদের দাপুটে বোলিংয়ে ৯৬ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ডকে ব্যাটে পাঠিয়ে শুরু থেকে চেপে ধরে ভারত। ৫০ রানেই আট ব্যাটারকে ফেরায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। সাতে নামা গ্যারেথ ডেলানে একপ্রান্ত আগলে রেখে দলকে টেনে নেন। জশ লিটলের সঙ্গে ২৭ রানের জুটি পর বেন হোয়াইটকে নিয়ে আরও ১৯ রান যোগ করে রানআউট হয়ে ইনিংসের ইতি টানেন।

দুটি করে চার ও ছক্কায় ১৪ বলে ২৬ রান করেন ডেলানে। ১৩ বলে ১৪ রান করেন জশ লিটল। এছাড়া কার্টিস ক্যাম্ফের ৮ বলে ১২ রান এবং লোরকান টাকার ১৩ বলে ১০ রান করেন।

ভারতের হার্দিক পান্ডিয়া তিনটি, আর্শদীপ এবং জাসপ্রীত বুমরাহ দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ড২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪হার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT