চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের টি-টুয়েন্টি দলে ফিরছেন হার্দিক, ফিট থাকলে খেলবেন গিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার হার্দিক ও গিল একসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুভমন গিল ও হার্দিক পান্ডিয়া

চোটের কারণে দুই মাসের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে হার্দিক পান্ডিয়া। ঘরোয়া ক্রিকেটে ফিটনেসের প্রমাণ দিয়ে অবশেষে ফিরলেন সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি দলে। প্রোটিয়াদের বিপক্ষে কলকাতা টেস্টে চোট পেয়ে ছিটকে যাওয়া শুভমন গিল স্কোয়াডে থাকলেও ফিটনেসের ছাড়পত্র পেলে খেলতে পারবেন তিনি।

আগামী ৯ ডিসেম্বর থেকে প্রোটিয়াদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে ভারত। ১১ ডিসেম্বর চন্ডীগড়ে দ্বিতীয়, ১৪ তারিখ ধর্মশালায় তৃতীয়, ১৭ তারিখ লক্ষ্ণৌতে চতুর্থ এবং ১৯ ডিসেম্বর আহমেদাবাদে সিরিজের শেষ ম্যাচ মুখোমুখি হবে দুদল।

সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। দলে রাখা হয়েছে শুভমন গিলকে। কলকাতায় সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় কাধে চোট পেয়েছিলেন গিল। চোটের তীব্রতায় কলকাতার একটি হাসপাতালে আইসিইউতেও থাকতে হয়েছিল ভারতের টেস্ট ও ওয়ানডের নিয়মিত অধিনায়ককে।

চোট থেকে মুক্তি পেয়ে আপাতত বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়া চলছে গিলের। সেখান থেকে ছাড়পত্র পেলেই টি-টুয়েন্টিতে খেলতে পারবেন ২৬ বর্ষী ব্যাটার।

গিল ও হার্দিক ফিরলেও বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকা রিংকু সিং ও নিতিশ কুমার রেড্ডি।

সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-টুয়েন্টি স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক, ফিটনেস প্রমাণ সাপেক্ষে), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, সাঞ্জু স্যামসন, জাসপ্রিত বুমরাহ, বরুন চক্রবর্তী, আর্শ্বদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গিলবিসিসিআইভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসূর্যকুমারহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT