অন্যান্য খেলা

থাইল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের

যুব এশিয়া কাপ হকি

বাংলাদেশ হকি দল ও কোচদের ওমানের হকি ওমান স্টেডিয়ামে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ হকি দল ও কোচরা ওমানের হকি ওমান স্টেডিয়ামে দলগত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুব এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। লড়াইটা সাধারণ নয়, জিতলে ইতিহাস গড়বে বাংলাদেশ। পাবে হকি বিশ্বকাপে খেলার টিকিট।

ওমানের রাজধানী মাসকটে মুখোমুখি হবে বাংলাদেশ ও থাইল্যান্ড। বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর দেড়টায় শুরু হবে মাঠের লড়াই।

আগামী বছর ভারতে হতে চলা যুব বিশ্বকাপ হকিতে স্বাগতিক ভারতসহ এশিয়ার ৭ দেশ অংশ নেবে। চলতি যুব এশিয়া কাপে ষষ্ঠ স্থান অর্জনকারী পর্যন্ত দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।

মঙ্গলবারের ম্যাচে থাইল্যান্ডকে হারালে বাংলাদেশ পঞ্চম বা ষষ্ঠ স্থানের জন্য লড়বে। তাতে বিশ্বকাপ নিশ্চিত হবে। অন্যদিকে বাংলাদেশকে হারালে থাইল্যান্ডও বিশ্বকাপে সুযোগ পাবে।

বিষয়:অনূর্ধ্ব-২১ হকি দল বাংলাদেশ ভারত যুব এশিয়া কাপ হকি বিশ্বকাপ ২০২৫

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…