আন্তর্জাতিক

১৯৭১ সালে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত: নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী মোদী ভারতের পতাকা সামনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী মোদী জাতীয় পতাকাগুলির সামনে ভাষণ দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি লিখেছেন, ১৯৭১ সালে এই বিজয় দিবসে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। ভারতের সেই ঐতিহাসিক জয়ে সাহসী সৈনিকদের আত্মত্যাগকে সম্মানও জানান তিনি।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি বলেন, “আজ, বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈনিকদের সাহস এবং আত্মত্যাগকে সম্মান জানাই।”

তিনি বলেন, “তাদের নিঃস্বার্থ নিবেদন এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে।”

মোদি আরও লিখেন, “এই দিনে তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।”

বিষয়:নরেন্দ্র মোদি মহান বিজয় দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…