ক্রিকেট

যে কারণে ভারত-উইন্ডিজ দুদলকেই গুনতে হল জরিমানা

যে কারণে ভারত-উইন্ডিজ দুদলকেই গুনতে হল জরিমানা

নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা করেছে আইসিসি। নিউ চণ্ডীগড়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারত চার ওভার এবং ওয়েস্ট ইন্ডিজ দুই ওভার পিছিয়ে ছিল। একারণে স্বাগতিকদের ম্যাচ ফির ২০ শতাংশ এবং ক্যারিবীয়দের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

সময়-সংক্রান্ত ছাড় বিবেচনায় নেওয়ার পরও ধীরগতির ওভার-রেট বজায় থাকায় অন-ফিল্ড আম্পায়ার জয়রামন মদনগোপাল ও স্যাম নোগাজস্কি, থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার বীরেন্দ্র শর্মা এই অভিযোগগুলো এনেছিলেন।

পরে এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল অফ ম্যাচ রেফারি-র সদস্য প্রকাশ ভাট এই শাস্তির আদেশ দেন। উভয় দলের অধিনায়কই নিজেদের দোষ স্বীকার করে শাস্তির বিষয়টি মেনে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

তিন ম্যাচের সিরিজে আগেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে শেষ ওয়ানডেতে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। ঐতিহাসিক জয়ে হোয়াইটওয়াশ এড়ায় তারা।

আগামী ৬ অক্টোবর থেকে দুই দল মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে।

বিষয়:আইসিসি ওয়েস্ট ইন্ডিজ জরিমানা ভারত স্লো ওভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…