চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তখনই বুঝেছিলাম ‘ভারতকে মূল্য দিতে হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ১০, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেছে ভারত। আগে ব্যাট করে ঈশান কিষাণের ৪৮ বলে ৭৬ রানে ভর করে ৪ উইকেটে ২১১ জমা করেছিল। তাতেও শেষ রক্ষা হয়নি, ৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে মাঠ ছাড়ে প্রোটিয়া বাহিনী।

বৃহস্পতিবার দিল্লিতে বড় লক্ষ্য তাড়ায় নামা প্রোটিয়াদের প্রথম ১০ ওভারে ছিল ৩ উইকেটে ৮৬ রান। শেষ ১০ ওভারে দরকার পড়ে ১২৬। রসি ফন ডার ডুসেন ও ডেভিড মিলার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অতিথিদের জয়ে ভূমিকা রাখেন।

২৯ বলে সাউথ আফ্রিকার যখন দরকার ৬৩, জীবন পান ৪৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭২ করা ডুসেন। ডানহাতি পেসার আভেশ খানের স্লোয়ারে ডিপ মিডউইকেটে তুলে দিয়েছিলেন সহজ ক্যাচ, শ্রেয়াস আয়ার সেটি তালুবন্দি করতে পারেননি। সেই না পারাটাই হয়ে যায় ম্যাচের টার্নিং পয়েন্ট।

পরে ডুসেন বলেছেন, ‘যখন শ্রেয়াস ক্যাচটা ফেলে দিল, বুঝে গিয়েছিলাম দিনটা আমার এবং এর জন্য তাদের মূল্য দিতে হবে। তখন বলের উপর চড়াও হয়ে খেলছিলাম।’

ডুসেন যখন ১৩ বলে ১৪ রানে ব্যাট করছিলেন, মিলার ক্রিজে আসেন। শেষ ১০ ওভারে দলের জয়ের যখন ১২৬ রান প্রয়োজন, তখন ডুসেন-মিলার উদ্বিগ্ন হননি।

ম্যাচের পরিস্থিতি নিয়ে ডুসেনের ভাষ্য, ‘যখন ডেভিড নামল, তাকে বলেছিলাম তোমার মতো করেই খেলো। ১২ ও ১৩তম ওভারে তাকে মারতে দেখে বেশ খুশি ছিলাম।’

Reneta

‘যদি এই উইকেটে টিকে থাকেন, তাহলে বড় পুঁজি পাওয়া যায়। তাই আমরা উদ্বিগ্ন ছিলাম না। জানতাম দরকারি রান ১৪-১৫ পর্যন্ত উঠলেও আমরা ডানহাতি-বাঁহাতির কম্বিনেশনে ছোট বাউন্ডারি থাকাটা কাজে লাগাতে পারর। এটিও জানতাম কোন কোন বোলারকে লক্ষ্য বানাতে পারি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডুসেনমিলারলিড স্পোর্টসশ্রেয়াস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি ক্লান্ত, চাইছেন শুধু উপভোগ করতে

জুন ২৩, ২০২৬

প্রত্যাবর্তনের গল্পে জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল আলজেরিয়া

জুন ২৩, ২০২৬
তীব্র তাপপ্রবাহের কারণে প্যারিসের আইফেল টাওয়ারের পাশের ট্রোকাডেরো ফোয়ারায় মানুষ শরীর শীতল করার চেষ্টা করছেন

রেকর্ড তাপদাহে ফ্রান্সে ১৮ প্রাণহানি, গাড়িতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যালকুলেটরে হিসাব করে সরকারি কর্মকর্তার ‘কমিশন’ দাবি, ভিডিও ভাইরাল

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এআইয়ে অগ্রগতি বিষয়ে ফাইভ আইজের ‘বড় সতর্কতা’

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT