চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটারদের ভারতে আটকে পড়ার ঘটনায় যে ব্যাখ্যা দিল আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত-শ্রীলঙ্কায় টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও কয়েকটি দলের খেলোয়াড় ও কর্মকর্তারা এখনও দেশে ফিরতে না পারায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শেষপর্যন্ত বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের চলমান যুদ্ধ সংকটের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ইংল্যান্ড দলের খেলোয়াড়রা দ্রুত সময়ে দেশে ফিরেছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা দলের খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ এবং তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরার ক্ষেত্রে বিলম্ব হয়েছে। বিষয়টি নিয়ে বুধবার আইসিসি জানিয়েছে, ‘ইংল্যান্ড কিংবা অন্যদেশের সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের আগে দেশে ফিরে যাওয়ার সাথে আইসিসির কোন যোগসূত্র নেই। ভিন্ন পরিস্থিতি, বিকল্প রুট খোলা থাকা এবং ভ্রমণজনিত ভিন্ন প্রেক্ষাপটের কারণে এমন ঘটেছে।’

‘আমরা জানি টি-টুয়েন্টি বিশ্বকাপ সম্পন্ন করার পর খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ এবং তাদের পরিবার দেশে ফিরতে উদ্বিগ্ন ছিল। কিন্তু তাদের ফিরতে না পারাই সব হতাশার কারণ, আইসিসিও সেই হতাশার অংশীদার। এই পুরোসময়ে আইসিসির কাছে প্রাধান্য ছিল ক্রিকেটার, পরিবার, সন্তানরাসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা। যাত্রাপথ নিরাপদ হওয়ার বিষয়ে নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমরা কাউকে এখান থেকে সরিয়ে নিতে পারি না। তাদের প্রতি প্রতিশ্রুতিও পরিবর্তন হবে না আমাদের।’

‘উপসাগরীয় অঞ্চলে চলমান অস্থিরতার কারণে এমন বিলম্ব, যা বিস্তৃত পরিসরে আন্তর্জাতিক আকাশপথে বিঘ্ন ঘটিয়েছে। যা সম্পূর্ণভাবে আইসিসির নিয়ন্ত্রণের বাইরে, ফলে স্বাভাবিক সময়ের চেয়ে ভ্রমণসংক্রান্ত বিষয়ের সমাধান অনেক জটিল ও সময়সাপেক্ষ। ব্যতিক্রমী এই কঠিন পরিস্থিতিতে আমরা সকল খেলোয়াড়, ম্যানেজমেন্ট, বোর্ড ও অংশীদারদের ধৈর্য ও সহায়তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরিস্থিতির উন্নয়নে আমরা সার্বক্ষণিক সব ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ রেখেছি। পরিস্থিতির পরিবর্তন অনুযায়ী আমরা পরবর্তী আপডেটও জানিয়ে যাব।’

বর্তমান পরিকল্পনা অনুযায়ী, সাউথ আফ্রিকা দলের সদস্যদের মঙ্গলবার রাত থেকেই দেশে ফেরার যাত্রা শুরু করার কথা এবং আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ধাপে ধাপে সবাই রওনা হবে।

ভারত ও শ্রীলঙ্কায় সদ্যগত টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ শেষ হয়েছে গত ১ মার্চ, ৪ মার্চ সাউথ আফ্রিকার। তাদের অভিযানের সমাপ্তি হলেও খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা ভারতে আটকে আছেন। মধ্যপ্রাচ্যে সংঘাতে একাধিকবার তাদের দেশে ফেরাতে আইসিসির প্রচেষ্টা ব্যর্থ হয়।

Reneta

সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও তাদের আগে চলে যায় ইংল্যান্ড দল। এনিয়ে আইসিসির বিরুদ্ধে ‘বৈষম্যমূলক’ আচরণের অভিযোগও তোলেন দুই প্রোটিয়া তারকা কুইন্টন ডি কক ও ডেভিড মিলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারতমিলারলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬

প্রথমবার কাভা কাপের ফাইনালে বাংলাদেশ

জুলাই ২৮, ২০২৬

রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT