ক্রিকেট

করোনায় ভারত সিরিজের মাঝে ছিটকে গেলেন মার্করাম

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার ব্যাটার এইডেন মার্করাম ভারতের বিপক্ষে চলতি টি-টুয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন। করোনা পজিটিভ হয়েছিলেন তিনি। এখন সেরে উঠছেন।

করোনা আক্রান্ত হওয়ার পর সাতদিনের কোয়ারেন্টাইন শেষ হয়ে গেলেও মার্করাম শেষ দুই ম্যাচে খেলবেন না, জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

টুইটারে বিবৃতিতে সাউথ আফ্রিকা বোর্ড জানিয়েছে, মার্করাম গত সপ্তাহে কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর ৭ দিন কোয়ারেন্টাইনে কাটিয়েছেন। শেষ দুই ম্যাচের জন্য সময়মতো খেলার অবস্থায় ফিরতে পারবেন না তিনি।

‘খেলোয়াড়রা সুস্থ ও ভালো আছেন। সফরে কেউ কোভিড পরীক্ষায় পজিটিভ হলে তাকে আইসোলেশনে থাকতে হয়। মার্করামকে মানসিক সুস্থতার জন্য বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।’

মহামারির ভেতর এবারই প্রথম বায়োবাবলের বিধিনিষেধ ছাড়া ভারতে ক্রিকেট সিরিজ হচ্ছে। টেম্বা বাভুমার নেতৃত্বে সফরকারীরা প্রথম দুটি ম্যাচ জিতে পাঁচ টি-টুয়েন্টির সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। রিশভ পান্টের ভারত তৃতীয় ম্যাচে এসে জয়ের দিশা পেয়েছে।

মার্করামকে হারানোর মাঝে প্রোটিয়ারা পেয়েছে একটি সুখবরও। কব্জির চোট থেকে সুস্থ হয়ে উঠছেন উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ না খেললেও শুক্রবার রাজকোটে হতে চলা সিরিজের চতুর্থ টি-টুয়েন্টিতে মাঠে নামতে পারবেন তিনি।

বিষয়:করোনাভাইরাস ডি কক ভারত-সাউথ আফ্রিকা সিরিজ মার্করাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…