চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের ভারত সফর: মুণ্ডহীন মুরগির ছোটাছুটি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

তৃতীয় টেস্টে ভারতের কাছে ইনিংস ও ২০২ রানের বিশাল ব্যবধানে হেরেছে সাউথ আফ্রিকা। ম্যাচের দুই ইনিংসের একটিতেও দুইশ’র ঘরে যেতে পারেনি প্রোটিয়ারা। ভারতের কাছে তাদের এটি বৃহত্তম টেস্ট হার। সঙ্গে প্রথমবার হোয়াইটওয়াশও। পুরো টেস্ট সিরিজে ডু প্লেসিসরা যেভাবে খাবি খেয়েছেন, সেটাকে ‘মুণ্ডহীন মুরগির’ ছোটাছুটির সঙ্গে তুলনা করেছেন দুই প্রোটিয়া সাবেক ক্রিকেটার।

ভারতের ৯ উইকেটে করা ৪৯৭ রানের জবাবে সাউথ আফ্রিকার প্রথম ইনিংস ১৬২তে এবং দ্বিতীয় ইনিংস ১৩৩ রানেই শেষ হয়। সিরিজের প্রথম টেস্ট ২০৩ রানে হারের পর দ্বিতীয় টেস্টে ১৩৭ রানে হারে সাউথ আফ্রিকা।

সিরিজ শেষে সাউথ আফ্রিকা দলের কড়া সমালোচনা করেন দেশটির সাবেক দুই ক্রিকেটার পিটার কারস্টেন এবং ব্রায়ান ম্যাকমিলান।

সাউথ আফ্রিকার হয়ে ১২টি টেস্ট ও ৪০টি ওয়ানডে খেলা কারস্টেন টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাতকারে বলেন, ‘ভারতে আমাদের ক্রিকেটারদের এত খারাপভাবে সংগ্রাম করতে দেখে আমি মোটেই অবাক হইনি। সাবেক ক্রিকেটার হিসেবে, আমরা এটি বিশ্বকাপের পর থেকেই দেখতে পেয়েছি, সেখানেও আমরা সেরা ছিলাম না। অবশ্য যেকোনো ক্ষেত্রেই ভারতের মাটিতে ভারতের বিপক্ষে খেলাটা খুব কঠিন।’

এই বাজে অবস্থা থেকে বের হতে সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটারদের দলে সংযুক্ত করার পরামর্শও দেন গ্যারি কারস্টেনের এই সৎ ভাই।

তার কথায়, ‘সস্প্রতি বড় নামের এবং অভিজ্ঞ বেশ কয়েকজন খেলোয়াড় অবসর নিয়েছেন; যার মধ্যে এবি ডি’ভিলিয়ার্স ও হাশিম আমলার মতো ক্রিকেটার রয়েছেন। তাছাড়া সাউথ আফ্রিকার অনেক ক্রিকেটার কলপ্যাক চুক্তি সই করে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন (এই চুক্তির ফলে একজন ক্রিকেটার দেশের হয়ে না খেলে ইউরোপিয়ান ইউনিয়নের যেকোনো দেশে কাউন্টি ক্রিকেট খেলতে পারেন। সেদেশে আর বিদেশি হিসেবে বিবেচিত হবেন না) যেটা সাউথ আফ্রিকার ক্রিকেটকে খুবই ক্ষতি করছে। আমি বর্তমান কোচকে মোটেই দোষ দিতে চাই না। তবে গত কয়েক বছর ধরেই আমি নিজের সঙ্গে গ্যারি কারস্টেন, অ্যাশলে প্রিন্স বা মার্ক বাউচারের কথা বলে আসছি। কিন্তু কেউ সেটা আমলে নেয়নি।’

কারস্টেন বাজে পারফরম্যান্স শব্দ ব্যবহার করলেও তার চেয়ে একধাপ এগিয়ে সাউথ আফ্রিকা দলকে ‘মুণ্ডুহীন মুরগির’ সঙ্গে তুলনা করেন ম্যাকমিলান।

সাবেক এ ব্যাটসম্যানের মন্তব্য, ‘আমরা এখন হিমশৈলের নীচে। আমরা মাথাছাড়া মুরগির মতো সর্বত্র ছোটাছুটি করেছি। দলে কোনো দিকনির্দেশনা নেই, কোনো নেতৃত্বও নেই।’

ট্যাগ: ভারত-সাউথ আফ্রিকা সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্মঘটের পেছনের মানুষদের খুঁজে বের করবে বিসিবি

পরবর্তী

অলস পড়ে আছে নতুন উদ্যোক্তা তহবিল

পরবর্তী
বন্যা-কৃষিঋণ-বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের থেকে ঋণ আদায়

অলস পড়ে আছে নতুন উদ্যোক্তা তহবিল

৩২শ’ কোটি টাকা ব্যয়ে হচ্ছে বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT