চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতৃত্ব হারানো কোহলির কাঠগড়ায় গাঙ্গুলির বোর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজে থেকে ছেড়েছেন টি-টুয়েন্টির নেতৃত্ব। ওয়ানডে দলনেতার পদ হারানোর খবর এসেছে বজ্রাঘাতের মতো। একেবারে বিনা মেঘের যদিও নয়! পরে পেরিয়ে গেছে সপ্তাহখানেক। বিস্তর আলোচনা-সমালোচনার জবাব দিতে সংবাদ মাধ্যমের সামনে এলেন বিরাট কোহলি। এসে যা বললেন, সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বোর্ডকে তাতে কেবল কাঠগড়াতেই তোলেননি সময়ের সেরা ব্যাটার, খুলে দিয়েছেন আলোচনার অসংখ্য পথও।

কাগজে-কলমে ভারতের সফল অধিনায়ক কোহলি। ওয়ানডের নেতৃত্ব থেকে তাকে আচমকা সরানোর পর বলা হয়েছিল সব হয়েছে ‘আলোচনার মাধ্যমে’। বিসিসিআই সভাপতি গাঙ্গুলির সেই কথার সাথে মিলছে না কোহলির বক্তব্য। বিরাট জানালেন, তার সাথে কোনোরকম যোগাযোগ ছাড়াই নেয়া হয়েছে সিদ্ধান্ত।

‘দল নির্বাচনের মিটিংয়ের মাত্র দেড়ঘণ্টা আগে আমাকে জানানো হয়। প্রধান নির্বাচক টেস্ট দলের ব্যাপারে আমার সাথে আলোচনা করেছেন। আলোচনা শেষ হওয়ার পর আমাকে জানানো হয়, ওয়ানডেতে আমি আর অধিনায়ক থাকছি না। এ ব্যাপারে আর কোনো আলোচনা হয়নি আমার সাথে।’

Banglabid

সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে সংবাদ মাধ্যমের সামনে এসেছিলেন কোহলি। ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পর এটাই প্রথম প্রশ্নোত্তর পর্ব। টেস্ট অধিনায়ক কথা বললেন মন খুলেই। সেখানেই পরিষ্কার করলেন, তার অধিনায়কত্ব কাড়ার ব্যাপারে নির্বাচকরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন।

কয়েকদিন আগে সৌরভ গাঙ্গুলি জানান, বোর্ড থেকে বিরাটকে টি-টুয়েন্টির নেতৃত্ব না ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছিল। বিসিসিআই সভাপতির সেই কথা উড়িয়েই দিলেন কোহলি। বলেছেন, এরকম কোনো অনুরোধ করা হয়নি, বরং তার এই সিদ্ধান্তকে ভালোভাবেই গ্রহণ করেছিল বোর্ড।

‘যখন টি-টুয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেই, সেটি ভালোভাবেই গ্রহণ করা হয়েছিল। বোর্ড থেকে কোনো ধরনের দ্বিমত ছিল না। আমাকে বলা হয়েছিল, এটিই সঠিক সিদ্ধান্ত। আমি এটিও পরিষ্কারভাবে জানিয়েছিলাম, বোর্ডের আপত্তি না থাকলে আমি ওয়ানডে এবং টেস্টের অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই।’

Reneta

সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ‘বিরাট থাকছেন না’, ছুটি চেয়ে বোর্ডে চিঠি দিয়েছেন, এমন গুজবকেও উড়িয়ে দিয়েছেন কোহলি। বললেন, ‘ভুলভাল লিখছেন তারা। আমি কোনো বিশ্রাম চাইনি। এই ওয়ানডে সিরিজের জন্য শুরু থেকেই প্রস্তুত ছিলাম।’

কোহলি অধিনায়ক হিসেবে রোহিত শর্মার দক্ষতার প্রশংসাও করেছেন মন উজাড় করে। সঙ্গে পরিষ্কার জানিয়ে দিলেন, তার এবং রোহিতের মধ্যে মোটেই কোনো দ্বন্দ্ব নেই।

‘অসাধারণ অধিনায়ক রোহিত। আইপিএলে বহুবার সেটার প্রমাণ দেখেছি আমরা। দ্রাবিড়ও অনেক গুরুত্বপূর্ণ দলের জন্য। দুজনের নেতৃত্বের প্রতিই আমার পূর্ণ সমর্থন থাকবে। আমার সাথে রোহিতের কোনো দ্বন্দ্ব নেই। ব্যাপারটা সত্যিই বিব্রতকর, ক্লান্তিকরও। গত আড়াই বছরে এই ব্যাপারটি আমি অনেকবার স্পষ্টভাবে জানিয়ে আসছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিগাঙ্গুলিদ্রাবিড়বিসিসিআইভারত-সাউথ আফ্রিকা সিরিজরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সম্ভাবনা দেখাচ্ছেন সিয়াম, পর পর আসছে তিন সিনেমা

পরবর্তী

মহাবিজয়ের মহানায়ক

পরবর্তী
Bangabandhu Sheikh Mujibur Rahman delivering a speech at a rally. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাবিজয়ের মহানায়ক

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির জেলা সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে জেলা পর্যায়ে বিএনপির সমাবেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT