কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা ৫ রাত ধরে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে চলেছে।
এনডিটিভি জানিয়েছে, সর্বশেষ গোলাগুলির ঘটনা ঘটেছে সোমবার (২৮ এপ্রিল) রাতে। যদিও এতে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, এপ্রিল ২৮-২৯ রাতের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে। ভারতীয় সেনারা পরিস্থিতি অনুযায়ী যথাযথ জবাব দিয়েছে।
এদিকে পাকিস্তানের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেশটির সংবাদমাধ্যমেও এই ঘটনায় এখনও কোনো প্রতিবেদন প্রকাশ হয়নি।
উল্লেখ্য, গত সপ্তাহে কাশ্মীরের ভারতীয় অংশের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিকে সবচেয়ে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে। এর ফলে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।







