চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তাজনিত কারণে ধর্মশালায় পাঞ্জাব-দিল্লি ম্যাচ স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ০৮, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
রাতের সময় ক্রিকেট স্টেডিয়ামের আলো জ্বলে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান-ভারত সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। হিমাচল প্রদেশের ধর্মশালায় আগামী ১১ মে গড়াতে চলা পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ সরিয়ে নেয়া হয়েছে। আইপিএলের ওই ম্যাচটি সরিয়ে নেয়া হলেও আজ পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালস ম্যাচ গড়ায় ঠিকঠাকভাবেই। তবে খেলার মাঝেই নিরাপত্তাজনিত কারণে ম্যাচ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার ধর্মশালায় বৃষ্টির কারণে ম্যাচ কিছুটা দেরিতেই গড়ায়। টসে জিতে আগে ব্যাটে নামে পাঞ্জাব কিংস। ১০.১ ওভার ব্যাট করে ১ উইকেটে ১২২ রান তোলে তারা। স্থানীয় সময় সাড়ে নটার দিকে হঠাৎ করেই ফ্লাডলাইটের একটি টাওয়ারের সব আলো নিভে যায়। এরপর এক এক করে নিভে যায় বাকি ফ্লাডলাইটও।

এমন ধোঁয়াশার মধ্যে ক্রিকইনফো জানায়, নিরাপত্তা শঙ্কায় মাঝপথে ম্যাচটি স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে দর্শকদের মাঠ ছেড়ে যেতে বলা হয়েছে। পরে জানা গেছে আজ রাত নয়টার কিছুক্ষণ আগে জম্মুসহ সীমান্তবর্তী ভারতের কয়েকটি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। এরপরই স্টেডিয়ামের আলো নিভিয়ে দেয়া হয়েছে।

বিসিসিআই অবশ্য জানিয়েছে, গুরুতর কারিগরি ত্রুটির কারণে খেলা স্থগিত করা হয়েছে। বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘ঐ এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে, এইচপিসিএ স্টেডিয়ামের একটি লাইট টাওয়ারে ত্রুটি দেখা দিয়েছে।’ পাশাপাশি খেলা স্থগিত হওয়াতে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছে বিসিসিআই।

ম্যাচ স্থগিত হওয়ার আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব ১০.১ ওভারে ১ উইকেটে ১২২ রান করেছে। ৩৪ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ৭০ রান করে আউট হয়েছেন প্রিয়নাশ আরিয়া। প্রভশিমরন সিং ২৮ বলে ৫০ রানে অপরাজিত থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৫আহমেদাবাদদিল্লিধর্মশালাপাঞ্জাবপিএসএলভারত-পাকিস্তানভারত-পাকিস্তান যুদ্ধলিড স্পোর্টসহিমাচল প্রদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT