চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা জিততে ভারতের চাই ২৫২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স ট্রফির ২০০২ আসরে শ্রীলঙ্কার সাথে যৌথভাবে শিরোপা জিতেছিল ভারত। দ্বিতীয় শিরোপাটি এসেছিল ২০১৩ আসরে। এবার তৃতীয় শিরোপা থেকে অর্ধেক পথ দূরে দাঁড়িয়ে তারা। ফাইনালে ভারতের সামনে খুব বড় লক্ষ্য দাঁড় করাতে পারেনি নিউজিল্যান্ড। কিউইদের ভালো শুরুর পর নিয়ন্ত্রিত বোলিংয়ে রান চেপে ধরে ভারত। শেষঅবধি রোহিতদের সামনে ২৫২ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে মিচেল স্যান্টনারের দল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৫১ রানের সংগ্রহ গড়ে তারা।

আগে ব্যাটে নামা কিউইদের ভালো শুরু এনে দেন উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র। উদ্বোধনীতে ৫৭ রান তোলেন দুজনে। ৭.৫ ওভরে ইয়াং ফিরে গেলে জুটি ভাঙে। ২৩ বলে ১৫ রান করে যান। ১০.১ ওভারে ৬৯ রানে ফিরে যান রাচিন। ২৯ বলে ৩৭ রান করে।

১২.২ ওভারে কেন উইলিয়ামসনের উইকেট হারায় নিউজিল্যান্ড। ১৪ বলে ১১ রান করেন তিনি। পরে টম ল্যাথামকে নিয়ে হাল ধরেন ড্যারিল মিচেল। ২৩.২ ওভারে ১০৮ রানে ল্যাথাম ফিরে গেলে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড। ৩০ বলে ১৪ রান করেন তিনি।

পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপসকে নিয়ে ৫৭ রান তোলেন ড্যারিল মিচেল। ৩৭.৫ ওভারে ১৬৫ রানে ফিলিপস ফিরে গেলে জুটি ভাঙে। ৫২ বলে ৩৫ রান করেন কিউই অলরাউন্ডার।

এরপর মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে দুইশ পার করেন মিচেল। ৪৫.৪ ওভারে মিচেল ফিরে যান ১০১ বলে ৬৩ রান করে। ৪৯তম ওভারের শেষ বলে মিচেল স্যান্টনার ফিরে যান দলীয় ২৩৯ রানে। ১০ বলে ৮ রান করেন কিউই অধিনায়ক।

Reneta

নাথান স্মিথকে নিয়ে ইনিংস শেষ করেন ব্রেসওয়েল। তিনটি চার ও দুই ছক্কায় ৪০ বলে ৫৩ রান করেন।

ভারতের হয়ে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন। রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫নিউজিল্যান্ডফাইনালভারতমিচেললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT