চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে বিধ্বস্ত করার দিনে ১৩৪ রানের লিড কিউইদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে ভারত। ৪৬ রানে স্বাগতিকদের থামানোর পর প্রথম দিন শেষে ১৩৪ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড।

ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছে ভারত। কিউই বোলারদের তোপে ৩১.২ ওভার ব্যাট করে ৪৬ রানে থামে স্বাগতিকদের ইনিংস। জবাবে নেমে প্রথম দিন শেষে ৩ উইকেটে ১৮০ রান তুলেছে নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র ২২ রানে এবং ড্যারিল মিচেল ১৪ রানে দ্বিতীয় দিন শুরু করবেন।

আগে ব্যাটে নেমে দিনের শুরুতেই হোঁচট খায় ভারত। ১০ রানেই টপঅর্ডারের তিন ব্যাটারকে হারায়। ২ রানে রোহিত শর্মা ফেরার পর বিরাট কোহলি ও শরফরাজ খান শূন্য রানে আউট হন। তৃতীয় উইকেট যশ্বী জয়সওয়াল ও রিশ্ভ পান্ট মিলে ২১ রান যোগ করেন। দলীয় ৩১ রানে জয়সওয়াল ফিরে যান ১৩ রান করে। এরপর ১৫ যান যোগ করেই বাকী উইকেট হারিয়ে থামে ভারতের ইনিংস। সর্বোচ্চ ২০ রান করেন পান্ট।

কিউইদের হয়ে ম্যাট হেনরি ৫ উইকেট নিয়েছেন। উইলিয়াম ও’র্রোক নেন ৪ উইকেট।

জবাবে নেমে ৬৭ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। টম লাথাম ফিরে যান ১৫ রান করে। ১৪২ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারী দল। ৩৩ রানে ফিরে যান উইল ইয়ং। সেঞ্চুরির কাছাকাছি গিয়েছেন আরেক ওপেনার ডেভন কনওয়ে। ১০৫ বলে ৯১ রানের ইনিংস খেলে রবীচন্দ্রন অশ্বিনের শিকার হন। ১৫৪ রানে তৃতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। পরে রাচিন ও মিচেল দিন শেষ করেন।

ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন ও কূলদীপ যাদব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডবেঙ্গালুরু টেস্টভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

জুলাই ১৮, ২০২৬

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT