ফুটবল

ভারত-নেপাল ম্যাচের আগে ‘কৌশলগুলো’ পরীক্ষা করলেন ক্যাবরেরা

বাংলাদেশের ফুটবল কোচ ক্যাবরেরা মাঠে প্রশিক্ষণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল কোচ ক্যাবরেরা মাঠে কৌশল পরীক্ষা করছেন, প্রস্তুতি নিচ্ছেন ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই এবং নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের আগে সাতদিন অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। শুক্রবার জামাল ভূঁইয়ারা ফর্টিস এফসির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। ম্যাচটি দিয়ে আগামী দুই লড়াইয়ের কৌশলগুলো পরীক্ষা করে দেখেছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোন মিডিয়া সেশন ছিল না শুক্রবার। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় ফর্টিসের বিপক্ষে খেলা প্রস্তুতি ম্যাচের ফলাফল নিয়েও কোন কথা বলেননি ক্যাবরেরা। ম্যাচটি বাংলাদেশ দল ১-০ গোলে ‘হেরেছে’।

ভিডিওবার্তায় ক্যাবরেরা বলেছেন, ‘ভালো একটি প্রস্তুতি ম্যাচ ছিল। ফর্টিস ভালো চ্যালেঞ্জ করেছিল, তারা ভালো খেলেছে। উদ্দেশ্য ছিল নেপাল ও ভারতের বিপক্ষে আমাদের পরবর্তী দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য কৌশলগুলো একটু পরীক্ষা করে দেখা। খেলোয়াড়রা কিছুটা ক্লান্ত ছিল। আমরা ম্যাচ থেকে ইতিবাচক বিষয়গুলো নিয়েছি। শনিবার খেলোয়াড়দের ছুটি থাকলেও হোটেলে জিম সেশন হবে।’

নেপালের বিপক্ষে ১৩ নভেম্বরের পর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাই ম্যাচ খেলবে বাংলাদেশ। সবশেষ অ্যাওয়েতে সিঙ্গাপুরের বিপক্ষে আসরের শেষ ম্যাচটি খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের বিপক্ষে খেলে আন্তর্জাতিক সূচিকে এবছরের জন্য বিদায় বলবে জামাল ভূঁইয়ার দল।

বিষয়:এশিয়ান কাপ ক্যাবরেরা নেপাল ফর্টিস বাফুফে বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…