চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল দুটিই ভারতের, ড্র করলো কুয়েত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ণ ২৭, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল কুয়েত ও ভারত। গ্রুপপর্বে ভারত-কুয়েত ম্যাচটি ছিল দুই দলের শ্রেষ্ঠত্বের লড়াই। ম্যাচজুড়ে এগিয়ে ছিল ভারত। যোগ করা সময়ে নিজেদের জালে বল পাঠিয়ে কুয়েতকে সমতায় ফেরায় সুনীল ছেত্রীর দল। ড্র করায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কুয়েত। দিনের আরেক ম্যাচে নেপালের বিপক্ষে হেরে শূন্য হাতে ফিরেছে পাকিস্তান।

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে কুয়েতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ভারত। ভারতকে লিড এনে দেন সুনীল ছেত্রী। আর নিজেদের জালে বল পাঠিয়ে কুয়েতকে সমতায় ফেরান আনোয়ার আলী।

অন্য ম্যাচটিতে পাকিস্তানকে ১-০ গোলে হারায় নেপাল। নেপালের হয়ে গোলটি করেছেন আশিস চৌধুরী।

গ্রুপপর্বে দুই জয় ও এক ড্রয়ে সমান ৭ পয়েন্ট অর্জন করেছে ভারত ও কুয়েত। তিন ম্যাচে মোট ৮টি গোল দিয়েছে কুয়েত, ভারত দিয়েছে ৭টি। এতে শীর্ষস্থান টিকে থাকল কুয়েতের, দুইয়ে ভারত। এক জয়ে তিন পয়েন্ট নিয়ে আসর শেষ করেছে নেপাল। আর তিন হারে পাকিস্তানের আসর শেষ হয়েছে শূন্য হাতে।

মঙ্গলবার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কুয়েত। ছেড়ে কথা বলেনি ভারতও। প্রথমার্ধের যোগ করা সময়ে ভারতকে লিড এনে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ভারতকে হতাশ করেন আনোয়ার আলী। আল ব্লুশির ক্রস বাঁ প্রান্ত দিয়ে প্রতিহত করতে গিয়ে বল জালে জড়ান তিনি। এতে সমতায় ফেরে কুয়েত। শেষ অবধি ম্যাচ শেষ ১-১ গোল সমতায়।

বিকেল চারটায় হওয়া অন্য ম্যাচটিতে বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল পাকিস্তানের। ভালো ফিনিশিংয়ের অভাবে পায়নি জালের দেখা। ৮০ মিনিটে আশিস চৌধুরীর দারুণ এক ভলি শটে এগিয়ে যায় নেপাল। শেষ অবধি তিন পয়েন্ট নিশ্চিত করে স্বস্তির জয় পায় নেপাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুয়েতছেত্রীনেপালপাকিস্তানভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT